কলকাতা ও উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে দক্ষিণ ২৪ পরগনা করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াল

কলকাতা ও উত্তর ২৪ পরগনাকেও ছাপিয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণে শনিবার সবার উপরে কলকাতা লাগোয়া অন্য এক জেলা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনাকেও ছাপিয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণে শনিবার সবার উপরে কলকাতা লাগোয়া অন্য এক জেলা। কলকাতা ও দুই ২৪ পরগনার করোনা সংক্রমণ কদিন ধরেই কাছাকাছি ছিল। এদিন প্রথমবার উত্তর ২৪ পরগনাকেও ছাপিয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণও যে এবার কলকাতা ও গুই ২৪ পরগনার সঙ্গে তালমিলিয়ে বাড়ছে, তার প্রমাণ মিলল শনিবারের পরিসংখ্যানে। বাংলার ৫ জেলায় ৫০-এর উপরে সংক্রমণ হয়েছে এদিন।

উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে গেল দক্ষিণ ২৪ পরগনা, করোনায় উদ্বেগ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র একটু নিচে রয়েছে। বাংলায় ৬৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭০ জন। উত্তর ২৪ পরগনায় ৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমিত ৮৯ জন। দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ এদিন ছাড়িয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকেও। দার্জিলিংয়ের করোনা সংক্রমণ এদিন ৬০ জন। জলপাইগুড়িতে করোনা সংক্রমণ ৫১ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১১৯৩৪। এদিন কলকাতায় ৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৯৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৬০২৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯১৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২১০০৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬১০ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৫২৩৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৫৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৫ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৮৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৭২৩০ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫১৮৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৪ জন। হুগলিতে ৩৮ জন বেড়ে আক্রান্ত ৮২৫৫৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৪ জন, কোচবিহারে ২৭ জন, দার্জিলিংয়ে ৬০ জন, কালিম্পংয়ে ১৯ জন, জলপাইগুড়িতে ৫১ জন, উত্তর দিনাজপুরে ৫ জন, দক্ষিণ দিনাজপুরে ৪ জন, মালদহে ৪ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৪৬ জন, বীরভূমে ৩ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ১১ জন, ঝাড়গ্রামে ২২ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৪ জন, পূর্ব মেদিনীপুরে ৩১ জন, পূর্ব বর্ধমানে ২০ জন, পশ্চিম বর্ধমানে ১৬ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+