২০২১-এর লক্ষ্যে প্রস্তুতি! দিলীপ ঘোষকে আসনের টার্গেট বেঁধে দিলেন জেপি নাড্ডা

রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি আগেই শুরু করেছিল বিজেপি। যা গতি পেয়েছে রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বৈঠকের পর। সূত্রের খবর অনুযায়ী, সেই বৈঠকে দি

রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি আগেই শুরু করেছিল বিজেপি। যা গতি পেয়েছে রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বৈঠকের পর। সূত্রের খবর অনুযায়ী, সেই বৈঠকে দিলীপ ঘোষকে লক্ষ্যমাত্রা বেধে দিয়েছেন জেপি নাড্ডা।

দিলীপ ঘোষকে টার্গেট জেপি নাড্ডার

দিলীপ ঘোষকে টার্গেট জেপি নাড্ডার

সূত্রের খবর অনুযায়ী, জেপি নাড্ডা দিলীপ ঘোষকে ২০২১-এর নির্বাচনে ২০০ আসনের টার্গেট দিয়েছেন। প্রসঙ্গত লোকসভা নির্বাচনে বিধানসভার নিরিখে ১২৯ টি আসনে এগিয়ে ছিল বিজেপি।

২০২১-এর লক্ষে বিজেপির প্রস্তুতি

২০২১-এর লক্ষে বিজেপির প্রস্তুতি

অনেক আগে থেকেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। প্রতিটি জেলার বিধানসভা ধরে ধরে সংগঠনের অবস্থা কেমন, তা জানার চেষ্টা চলছে। সূত্রের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে ইতিমধ্যেই একদফা আলোচনা হয়ে গিয়েছে। এরপর দক্ষিণবঙ্গের বিধানসভা আসনগুলি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দিলীপ ঘোষের বাড়িতে চলছে আলোচনা

দিলীপ ঘোষের বাড়িতে চলছে আলোচনা

১৮ অগাস্ট থেকে দিলীপ ঘোষের বাড়িতে দক্ষিণবঙ্গের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৪ দিনের আলোচনায় অংশ নিয়ে বিজেপির রাজ্য কমিটির নেতারা। রয়েছেন কৈলাস বিজয়বর্গীয় এবং নির্দিষ্ট এলাকার বিজেপি সাংসদরা।

সংখ্যালঘু সমর্থন নিয়ে আলোচনা

সংখ্যালঘু সমর্থন নিয়ে আলোচনা

সূত্রের খবর, বৈঠকে বিজেপির প্রতি রাজ্যের সংখ্যালঘুদের সমর্থন নিয়েও আলোচনা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সংখ্যালঘু এলাকায় সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি দাবি করেছেন, সংখ্যালঘু এলাকায় সমর্থন থাকলেও, তৃণমূলের হামলার ভয়ে অনেকেই পিছিয়ে যাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+