দ্বিতীয় দফার নির্বাচন! রাজ্যে আসছে বাড়তি বাহিনী
দ্বিতীয় দফার নির্বাচনের আগেই রাজ্যে আসছে বাড়তি বাহিনী। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে আরও ৬০ কোম্পানি বাহিনী পাঠানোর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
দ্বিতীয় দফার নির্বাচনের আগেই রাজ্যে আসছে বাড়তি বাহিনী। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে আরও ৬০ কোম্পানি বাহিনী পাঠানোর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী, ভোটের কাজে রাজ্যে ১৩৪ কোম্পানি বাহিনী রয়েছে। এর সঙ্গে ৬০ কোম্পানি যুক্ত হলে তা ১৯৪ কোম্পানিতে গিয়ে দাঁড়াবে। ফলে দ্বিতীয় পর্যায়ের ভোটে ৭৬ শতাংশ বুথে মোতায়েন করা যাবে বাহিনী।

জানা গিয়েছে, পাহাড়ের বেশিরভাগ বুথকে সংবেদনশীল বলে গণ্য করা হচ্ছে। ফলে সেইসব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করতে হবে। ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তিনিই কমিশনের কাছে অতিরিক্ত বাহিনী চেয়ে আবেদন করেন বলে জানা গিয়েছে।
রাজ্যে ১৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বিএসএফ ৬৭ কোম্পানি, সিআরপিএফ ৩১ কোম্পানি, এসএসবি ১০ কোম্পানি, ১১ কোম্পানি মেঘালয় পুলিশ, ৫ কোম্পানি নাগাল্যান্ড পুলিশ, ২ কোম্পানি ত্রিপুরা পুলিশ এবং ৮ কোম্পানি সিকিম পুলিশ রয়েছে।












Click it and Unblock the Notifications