সৌরভ আমাদের গর্ব, শরীরের কোনও খেয়াল রাখে না, তাই এমনটা হল! মহারাজকে নিয়ে অভিযোগ মমতার
সৌরভ আমাদের গর্ব, শরীরের কোনও খেয়াল রাখে না! মহারাজকে নিয়ে অভিযোগ মমতার
সৌরভ আমাদের গর্ব! উডল্যান্ডস হাসপাতালে সৌরভকে দেখে বাইরে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যেতে সৌরভকে হাসপাতালে দেখতে ছুটে যান মুখ্যমন্ত্রী। মহারাজের কেবিনে ঢুকে বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন তিনি।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, 'সৌরভ আমাদের গর্ব। ওর মতো স্পোর্টসম্যানের কীভাবে এমনটা হল,বুঝতে পারলাম না। সৌরভ অনেক ছোট। ওর আরোগ্য কামনা করি। দ্রুত সুস্থ হয়ে ওঠুক সৌরভ। জানতে পারলাম আগে কোনও দিন হার্টের পরীক্ষা করায়নি। আচমকাই এখন অসুস্থ হতে পরীক্ষা করা হল।' এরপরই অভিযোগের সুরে মমতা বলেন, 'শরীরের যত্ন নেয় না।'
এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, 'অভিষেক ডালমিয়ার সঙ্গে সৌরভের স্বাস্থ্য নিয়েও কথা হল। এবার থেকে সবার নিয়ম মেনে স্বাস্থ্যপরীক্ষা করানো উচিত।'
সৌরভের অসুস্থতায় উদ্বিগ্ন ভারত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের প্রাক্তন অধিনায়কের আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তা এসেছে। সচিন থেকে অমিত শাহ,বিভিন্ন কর্মক্ষেত্রের ভিআইপিরা সৌরভের আরোগ্য প্রার্থনা করেছেন। শনিবারের সংকট কাটিয়ে দ্রুত সুস্থ হচ্ছেন মহারাজ। হৃদযন্ত্রের ব্লকেজ নিরাময়ে সেন্ট স্থাপনের পর বিকেলে চা-বিস্কুট খেয়েছেন। আপাতত বিপদমুক্ত বিসিসিআই সভাপতি।












Click it and Unblock the Notifications