'দিদি'র অনুরোধে 'দাদা'র রিয়্যালিটি শো!
কলকাতা, ৭ সেপ্টেম্বর : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টেলিভিশনের পর্দারও চ্যাম্পিয়ন। সৌজন্য অবশ্যই "দাদাগিরি"। এবার দাদাগিরির বাইরে আরও অন্য একটি নতুন রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করতে চলেছেন দাদা। তবে এবার অনুরোধটা এসেছে সোজা দিদির তরফে।
বিষয়টা তবে একটি পরিষ্কার করেই বলা যাক। বাঙালির দাদা বলতে একজনই আর তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর দিদি তো বাংলা ছাপিয়ে গোটা ভারতের, তার তিনি আর কেউ নন বরং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখন বিষয়টা হল পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'শিল্প করুন, বাংলা গড়ুন' বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছেন। আর তাই রাজ্য সরকারের স্পনসর করা রিয়্যালিটি শো 'এগিয়ে বাংলা - আপনি যখন এন্ট্রেপ্রিনিওর' -এর সঞ্চলনার দায়িত্ব সৌরভকে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মমতা।
রবিবার নিজের ফেসবুক পেজে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার শিল্প ও ব্যবসা সংক্রান্ত একটি এক্সক্লুসিভ বাংলা রিয়্যালিটি শো আনতে চলেছে। এই অনুষ্ঠানের লক্ষ্য হবে তরুণ উদ্যোক্তারা এবং তাদের অনন্য ব্যবসায়ীক পরিকল্পনা, ও তাদের লক্ষপূরণে সাহায্য করা। এই অনুষ্ঠানের মুখ হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এই রিয়্যালিটি অনুষ্ঠানটির পরিকল্পনা মুখ্যমন্ত্রীরই মস্তিষ্ক প্রসূত। কীভাবে বেকারদের কর্মসংস্থান করা যায়, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা যায় এরাজ্যে শিল্পের জন্য, এইসব ভাবতে ভাবতেই এই অনুষ্ঠানের পরিকল্পনা। অনুষ্ঠানটি একটি বাংলা চ্যানেলে প্রাইম টাইমে সম্প্রচারিত হবে বলে জানিয়েছেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন।
Posted by Mamata Banerjee on Sunday, September 6, 2015
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সার্বিক পরিকল্পনা ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারকে একটু হলেও বাড়তি অক্সিজেন প্রদান করবে।
তবে এই অনুষ্ঠানের সঞ্চালনার জন্য রাজ্য সরকার পারিশ্রমিক হিসাবে সৌরভকে কত টাকা দিচ্ছে তা প্রকাশ করতে চাইছেন না সরকারি আধিকারিকরা।
এই অনুষ্ঠানের নলেজ পার্টনার হতে চলেছে কলকাতা আইআইএম। ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজীব সিনহা একথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তরুণ উদ্যোক্তাদের এই রিয়্য়ালিটি শো-এ মাধ্যমে বেছে নেওয়া হবে। এবং তাদের স্বপ্নপূরণে সাহায্য করবে রাজ্য সরকার।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল ব্যবসার জন্য অনন্য ও ভাল ব্যবসার পরিকল্পনাকে সামনে আনা। শুধু তাই নয়, তরুণ অনভিজ্ঞ উদ্যোক্তা, যাদের মধ্যে ক্ষমতা রয়েছে, তাদেরকে বিশেষজ্ঞ দিয়ে গ্রুম করা, সামনের পথে তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করাও এই অনুষ্ঠানের ফরম্যাটের মধ্যে রয়েছে।
এই অনুষ্ঠানের জন্য রাজ্যজুড়ে বিশাল মাত্রায় প্রচার চালাবে রাজ্য সরকার, যাতে এই অনুষ্ঠান ও তার উপকারিতা সম্পর্কে রাজ্যে ছোট ও মাঝারি মাপের উদ্যোক্তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা যায় বলে জানিয়েচেন, রাজীববাবু।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications