Sourav Ganguly: দুর্ঘটনা ‘সামান্য’, ভালো আছেন সৌরভ; গড়বেতায় কারখানা চালু কবে? নিজেই জানালেন মহারাজ

Sourav Ganguly: গড়বেতার চন্দ্রকোণা রোডে প্রয়াগ ফিল্ম সিটির জমিতে সৌরভ গাঙ্গুলির প্রস্তাবিত ইস্পাত কারখানা (Steel Plant) গড়ে ওঠার কথা। ২০২৩ সালে ওই কারখানার কথা ঘোষণা করেছিলেন মহারাজ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সৌরভ জানালেন, কারখানার প্রথম পর্যায়ের নির্মাণ কাজ চলছে। কবে থেকে পুরোদমে চালু হবে কারখানা? এদিন তাও জানিয়ে দিলেন সৌরভ।

ইস্পাত কারখানা হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচুর মানুষ কর্মসংস্থান (Employment) পাবেন বলে আগেই জানিয়েছিলেন সৌরভ। এদিন তিনি বলেন, "স্টিল প্লান্ট নির্মাণের কাজ চলছে। সবাই আশা করে, ২ মাসের মধ্যেই হয়ত কারখানা হয়ে যাবে। সেটা তো সম্ভব নয়।"

Sourav ganguly

কার্যত নিন্দুকদের জবাবে সৌরভের মন্তব্য, "কারখানা তৈরিতে সময় লাগে। তাই আশা করছি আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যে কাজ শেষ হয়ে পুরোদমে কারখানা চালু হয়ে যাবে।" কারখানা গড়ার প্রয়াসে কোনও খামতি রাখা হচ্ছে না বলে জানান সৌরভ।

তিনি বলেন, "সেই ২০০৭ সাল থেকে দুটো প্লান্ট রয়েছে আমাদের। আসানসোল ও পটনায় রয়েছে সেগুলি। তবে গড়বেতায় (Garbeta) নির্মাণ হতে চলা তৃতীয় প্লান্টটি হবে সর্ববৃহৎ। পরিবেশ, দূষণ, কাঁচামাল সংক্রান্ত নানা অনুমোদনের অপেক্ষা করতে হয়। তবে সব ঠিক থাকলে ১৮ থেকে ২০ মাসের মধ্যেই উৎপাদন চালু হয়ে যাবে।"

বাকি দুটি কারখানায় ১০ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে বলে দাবি সৌরভের। গড়বেতার কারখানাটি হলেও প্রচুর কর্মসংস্থান হবে বলে এদিন জানান সৌরভ গাঙ্গুলি। প্রসঙ্গত, সম্প্রতি হয়ে যাওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সৌরভ জানিয়েছিলেন, কর্মসংস্থানের পরিকাঠামো নিয়ে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু-সহ ভিনরাজ্যগুলির সঙ্গে বাংলার তুলবনা তিনি সব সময়ই করেন। মুখ্যমন্ত্রী মমতাও বলেন, "সৌরভ নিজের মুখে বলেননি। তবে আমি জানি সৌরভ ইস্পাত কারখানা গড়ছেন।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা থেকে রক্ষা পান সৌরভ গাঙ্গুলি। জানা গিয়েছে, সৌরভের কনভয়ের সামনে থাকা একটি লরি আচমকাই ব্রেক কষে। নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের সামনে থাকা দুটি গাড়িতে সংঘর্ষ হয়। তবে সৌরভের গাড়িতে আঁচ লাগেনি। এদিন সৌরভ জানান, ছোট দুর্ঘটনা ছিল। কোনও চোট, আঘাত লাগেনি। সম্পূর্ণ সুস্থ আছি। সর্বত্র খবর দেখে একটু অবাকই হয়েছিলেন বলে জানান সৌরভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+