অবশেষে গ্রেফতার সৌরভ চৌধুরী খুনের মূল অভিযুক্ত শ্যামল কর্মকার

শুক্রবার রাতে শ্যামল কর্মকার ও তার শাগরেদরা তুলে নিয়ে যায় প্রতিবাদী যুবক শ্যামল চৌধুরিকে। শনিবার সকালে দত্তপুকুর ও বামনগাছি স্টেশনের মাঝখানে পাওয়া যায় সৌরভের ছিন্নভিন্ন দেহ। দুষ্কৃতীরা সৌরভের দেহ ন'টুকরো করে রেল লাইনে ফেলে দিয়ে গিয়েছিল। সোমবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনুপ তালুকদার নামে এক ব্যক্তিকে গ্রেফতারকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ঘটনায় মূল অভিযুক্ত শ্যামল কর্মকার গা ঢাকা দেয়। সোমবার থেকেই কোনও খোঁজ মিলছিল না শ্যামল কর্মকারের।
আগেই এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু সৌরভ খুনের পর ৪৮ ঘন্টা কেটে গেলেও মূল অভিযুক্ত শ্যামল কর্মকারকে গ্রেফতার করতে না পারায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে৷ পুলিশের অবশ্য দাবি, মূল অভিযুক্ত শ্যামল কর্মকারকে গ্রেফতার করতে প্রথম থেকেই তারা সচেষ্ট ছিল। কিন্তু কোনও ভাবে নাগালে পাওয়া যাচ্ছিল না তাকে।
পুলিশের তরফে জানানো হয়েছে, গোপনসূত্রে তারা খবর পায় সৌরভ চৌধুরীকে খুনের পর তারাপীঠে গিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে শ্যামল। কিন্তু, সেখানে গিয়ে তল্লাশি চালিয়েও তাঁর কোনও খোঁজ পায়নি পুলিশ। পরে ধৃত উত্তমকে জেরা করে পুলিশ জানতে পারে, শ্যামল কর্মকার রামপুরহাটে রয়েছেন। ট্রেনে করে অন্য কোথাও পালানোর চেষ্টা করছে সে। সেই মতো, গতকাল রাতে রামপুরহাট স্টেশনে পৌঁছয় উত্তর ২৪ পরগনা পুলিশের একটি দল এবং সেখান থেকেই শ্যামল কর্মকারকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications