কৃষকদের মিথ্যা বুঝিয়ে টাটাদের সিঙ্গুর থেকে তাড়ানো হয়েছে! নয়া কৃষি আইন নিয়ে বিস্ফোরক সৌমিত্র
কৃষি বিল (farm bill) ইস্যুতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)কে আক্রমণ করলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান। তিনি বলেও, তৃণমূল আগেও কৃষকদের পক্ষে ছিল না, এখনও নেই। কৃষকদের মিথ্যা বু
কৃষি বিল (farm bill) ইস্যুতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)কে আক্রমণ করলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান। তিনি বলেও, তৃণমূল আগেও কৃষকদের পক্ষে ছিল না, এখনও নেই। কৃষকদের মিথ্যা বুঝিয়ে টাটাদের সিঙ্গুর(Singur) থেকে তাড়ানোর অভিযোগও তিনি করেছেন।

কৃষক সুরক্ষা পদযাত্রা
একদিকে যখন রাজ্যের শাসকদল কেন্দ্রের নয়া কৃষক আইনকে কৃষক বিরোধী বলে আন্দোলনে নেমেছে, সেই সময় বিজেপি সেই আইনের সমর্থনে কৃষক সুরক্ষা পদযাত্রায় সামিল হয়েছে। এমনই এক পদযাত্রা হল বসিরহাটে। সেই পদযাত্রায় লাঙল কাঁধে নেমেছিলেন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান।

তৃণমূলের বিরুদ্ধে সৌমিত্রের অভিযোগ
কৃষি বিল নিয়ে তৃণমূলের বিরোধিতা প্রসঙ্গে সৌমিত্র বলেন, তৃণমূল কৃষকদের ভাল চায় না। কোনও দিন তৃণমূল কৃষকদের পক্ষে ছিল না বলেও অভিযোগ করেন তিনি। সৌমিত্রের অভিযোগ, সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়েছে।

গুরুত্বে নারাজ তৃণমূল
যদিও সৌমিত্র খানের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পক্ষে আন্দোলন করেছিলেন। তৎকালীন বাম সরকার কৃষকদের অধিকার কেড়ে শিল্প করতে চেয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই অধিকার ফিরিয়েছেন বলে দাবি তৃণমূলের।

হাথরস নিয়ে সৌমিত্র খান
হাথরসের ঘটনা নিয়ে প্রশ্নের উত্তরে সৌমিত্র বলেন, উত্তর প্রদেশ সরকার ধর্ষণের ঘটনায় পদক্ষেপ করেছে, ফার্স্টট্র্যাক কোর্টে বিচারের কথা ঘোষণা করেছে। অপর দিকে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনায় কি ফার্স্টট্র্যাক কোর্টে বিচার হয়, প্রশ্ন তুলেছেন সৌমিত্র।












Click it and Unblock the Notifications