২০১৯ লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সৌমিত্র
ভোট যুদ্ধ ঘিরে তুঙ্গে উত্তেজনা। গোটা রাজ্যে ভোট উত্তেজনা রীতিমত চড়ছে। দিকে দিকে উঠে আসছে ভোট প্রচারের ছবি। এদিকে, আইনি জটিলতার জেরে বাঁকুড়ায় প্রচার জমাতে পারছেন না বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
ভোট যুদ্ধ ঘিরে তুঙ্গে উত্তেজনা। গোটা রাজ্যে ভোট উত্তেজনা রীতিমত চড়ছে। দিকে দিকে উঠে আসছে ভোট প্রচারের ছবি। এদিকে, আইনি জটিলতার জেরে বাঁকুড়ায় প্রচার জমাতে পারছেন না বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এবার বাঁকুড়ায় ঢুকতে চেয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

এক প্রতারণা মামলার জেরে বাঁকুড়ায় তাঁর ঢোকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। এরপরই আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে যান সৌমিত্র।
উল্লেখ্য, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিত্র। ২০১৪ সালের মতোই এবারও তিনি বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী। তবে এবার তিনি তৃণমূলের টিকিটে লড়ছেন। এদিকে, সৌমিত্র বিরুদ্ধে তাঁর পিসতুতো ভাই চাকরি দেওয়ার নাম করে টাকা প্রতারণা করার অভিযোগ তুলে মামলা দায়ের করেন। সেই অভিযোগ ঘিরেই বিপাকে সৌমিত্র।












Click it and Unblock the Notifications