তৃণমূল ৫০টা আসন পেলে অবাক হবেন! মমতাকে চ্যালেঞ্জ সৌমিত্র-জায়ার

২০২১-এর নির্বাচনের আগে বাংলা ফুটছে টগবগ করে। এখন থেকেই ভোট-উত্তাপ ছড়িয়ে পড়েছে। করোনার আবহেও তাই বিজেপির নবান্ন অভিযান তৃণমূলকে চ্যালেঞ্জ দিয়ে গেল।

২০২১-এর নির্বাচনের আগে বাংলা ফুটছে টগবগ করে। এখন থেকেই ভোট-উত্তাপ ছড়িয়ে পড়েছে। করোনার আবহেও তাই বিজেপির নবান্ন অভিযান তৃণমূলকে চ্যালেঞ্জ দিয়ে গেল। এই অভিযান থেকেই তৃণমূলকে উপড়ে ফেলার ডাক দিয়ে গেলেন বিজেপির নেতা-নেত্রীরা। সৌমিত্র-জায়া সুজাতা খান তো আবার ২০২১-এর নির্বাচনী ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে গেলেন।

তৃণমূলের বিরুদ্ধে চ্যালেঞ্জ সৌমিত্র-জায়ার

তৃণমূলের বিরুদ্ধে চ্যালেঞ্জ সৌমিত্র-জায়ার

২০১৯-এর আগে পর্যন্ত তিনি এবং তাঁর পরিবার একনিষ্ঠ তৃণমূলী হিসেবেই পরিচিত ছিল। সেই সৌমিত্র খান এখন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি। তাঁর ডাকেই নবান্ন অভিযানে বিজেপি ঝড় তোলার চেষ্টা করে। আর এই অভিযানে নেমেই সৌমত্র-জায়া সুজাতা থান তৃণমূলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে গেলেন।

তৃণমূল ৫০টিরও কম আসন পাবে!

তৃণমূল ৫০টিরও কম আসন পাবে!

নবান্ন অভিযানের শেষে সুজাতা খান বলেন, তৃণমূল এবার হারছেই। নবান্ন অভিযানে বিজেপির নেতা-কর্মীদের ঢল তারই প্রমাণ দেয়। তৃণমূল যদি ৫০টি আসন পায় আমি অবাক হব। এবার তৃণমূল ৫০টিরও কম আসন পাবে। ক্ষমতায় আসবে বিজেপি। তাঁর কথায়, আগামী ছ-মাস আর তৃণমূল সরকারটা থাকবে কি না সংশয়।

বিজেপির আগুন নেভানো যাবে না রাজ্যে

বিজেপির আগুন নেভানো যাবে না রাজ্যে

সৌমিত্র-জায়ার কথায়, নবান্ন অভিমুখী যে ঢল নামতে দেখা গিয়েছে বিজেপির যুব মোর্চার অভিযানে, তাতে একুশের বিধানসভা নির্বাচন জয়ের কোনও সম্ভাবনা নেই তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে সুজাতা বলেন, মমতা তুমি জেনে রাখো বিজেপির আগুন নেভানো যাবে না রাজ্যে পরিবর্তন না আসা পর্যন্ত।

২০২১-এ বিজেপিই ক্ষমতায় আসছে!

২০২১-এ বিজেপিই ক্ষমতায় আসছে!

তিনি বলেন, ২০২১-এ বিজেপিই ক্ষমতায় আসছে। আমরা সোনার বাংলা গড়বই। যুব মোর্চার নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে, মোদীজির নেতৃত্বে আমরা সোনার বাংলা গড়ব। আমরা ভারতীয় জনতা পার্টি একটা পরিবার। আমাদের একটা শিক্ষা আছে। আমরা একসঙ্গে লড়ব। আমরা এমন কাজ করব না যাতে আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+