'বাংলাকে বাঁচাতে ইডিকে শক্তি দাও মা', সারদা'র ছবি'র সামনে কাতর আর্জি সৌমিত্রের

গ্রেফতারের পর থেকেই শাসক তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের। এই ঘটনা একেবারে হিমশৈল্যের চূড়া বলছে বিজেপি। শুধু তাই নয়, আরও কিছু ফাঁস হবে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরেই ইঙ্গিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারে'র ঘটনায় রাজ্য জুড়ে বিতর্কের ঝড়। গ্রেফতারের পর থেকেই শাসক তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের। এই ঘটনা একেবারে হিমশৈল্যের চূড়া বলছে বিজেপি। শুধু তাই নয়, আরও কিছু ফাঁস হবে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরেই ইঙ্গিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

এমনকি কালীঘাটে'ও সম্পত্তি লুকিয়ে রয়েছে বলে দাবি বাম নেতাদের। কার্যত তোপ-পাল্টা তোপের মধ্যেই নজর কাড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ!

মায়ের পুজোতে ব্যস্ত হলেন বিজেপি সাংসদ

মায়ের পুজোতে ব্যস্ত হলেন বিজেপি সাংসদ

বাড়ির ঠাকুর ঘরেই সারদা মায়ের পুজোতে ব্যস্ত হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। বাংলার ইডির আদিকারিকদের শক্তি দেওয়ার প্রার্থনা করতে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ককে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ঠাকুরঘরে মূর্তি'র সামনে বসে প্রার্থনা করছেন বিজেপি বিধায়ক। আর হাত জড়ো করে বলছেন, মা আমাদের জয়রামবাটির মা সারদা তোমাকে প্রমাণ জানাই। ইডিকে শক্তি দাও...মা গো ইডি'কে শক্তি দাও। বাংলায় যে সমস্ত ইডি অফিসাররা আছে তাঁদের শক্তি দাম।

একবারই জন্ম গ্রহণ করতে পারে

একবারই জন্ম গ্রহণ করতে পারে

শুধু তাই নয়, সৌমিত্র আরও বলছেন, যা রামকৃষ্ণ, সারদা-রামকৃষ্ণ দেবকে নিয়ে যারা অপমান করেছেন তাঁদের শাস্তিও দাবি করেছেন। ভাইরাল ভিডিওতে বলছেন, যিনি মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন তাঁকেযেন গ্রেফতার করা হয়। মা তুমি দেখিয়ে দাও, মা সারদা একবারই জন্ম গ্রহণ করতে পারে।' উল্লেখ্য, গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন নির্মল মাঝি। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। কড়া প্রতিক্রিয়া দেয় বেলুড় মঠ। এদিন এই বিষয়টিও উঠে আসে সৌমিত্রের কথায়।

কালীকে নিয়ে অপমান করা হয়েছে।

কালীকে নিয়ে অপমান করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে সৌমিত্র বলছেন, কালীকে নিয়ে অপমান করা হয়েছে। কালীঘাটে'র অপমান হয়েছে। এমনকি সর্বোচ্চ নেত্রীকেও কার্যত গ্রেফতারের দাবি বিজেপি সাংসদের। মায়ের কাছে সৌমিত্রের কাতর আবেদন, চুরি করে বাংলার যারা ক্ষতি করছে তাঁদের যেন কাউকে না ছাড়া হয়। বিজেপি সাংসদের এহেন পুজোর ভিডিও সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল তবে এই বিষয়ে একেবারে স্পিকটি নট শাসক তৃণমূল

পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করেছে

পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করেছে

উল্লেখ্য, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। টানা ২৭ ঘণ্টা তাঁর বাড়িতে গিয়ে জেরা করার পর তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইডির তরফে। অথচ সেই ঘটনার প্রতিবাদে তৃণমূল পথে নামল না, বিক্ষোভ দেখাল না! তবে কি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে দিল তৃণমূল? প্রশ্ন উঠে পড়ল গ্রেফতারির পরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+