রাজারহাটে দিলীপ ঘোষের ওপর হামলা! আগুন নিয়ে খেলবেন না, মন্ত্রীদের উদ্দেশে হুঁশিয়ারি সৌমিত্র খানের
তাঁর মাকে কেউ আক্রমণ করতে, বাবাকে কেউ আক্রমণ করবে, সেই সময় ভারতীয় জনতা যুব মোর্চা ঠিক থাকতে পারে না। মন্তব্য করেছেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান। রাজারহাটে দিলীপ ঘোষের ওপর হামলা প্রসঙ্গে
তাঁর মাকে কেউ আক্রমণ করতে, বাবাকে কেউ আক্রমণ করবে, সেই সময় ভারতীয় জনতা যুব মোর্চা ঠিক থাকতে পারে না। মন্তব্য করেছেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান। রাজারহাটে দিলীপ ঘোষের ওপর হামলা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, যুব মোর্চা পশ্চিমবঙ্গ সরকারকে দেখিয়ে দিচ্ছে তারা কী করতে পারেন।

মন্ত্রীদের হুঁশিয়ারি
সৌমিত্র খান বলেন, যখন থানার ওসিদের কাছে অভিযোগ করতে যাওয়া হয়, তখন ওসিরা বলেন, ওপরের চাপ আছে। কিন্তু পুলিশ যদি দিলীপ ঘোষের ওপর হামলাকারীদের গ্রেফতার না করে, তাহলে তারা মন্ত্রীদের ঘর ঘেরাও করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। মন্ত্রীদের গাড়ি ঘিরে বিক্ষোভ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সৌমিত্র খান আরও বলেন, দিলীপ ঘোষের দাড়ি কাঁচ ভাঙবে আর কোনও এলাকার মন্ত্রীদের শান্তিতে থাকতে দেবেন না তারা।

আগুন নিয়ে খেলবেন না, বললেন সৌমিত্র
সৌমিত্র খান আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। তিনি বলেন, একদিকে মুখ্যমন্ত্রী সর্বদল বৈঠক করবেন, আর অন্যদিকে দিলীপ ঘোষের ওপর হামলা করা হবে, কাউকে গ্রেফতার করা হবে না, তা চলতে পারে না। তারা শেষ দেখে ছাড়বেন, হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র।

দল অনুমতি দিলে বনধের ডাক
সৌমিত্র খান বলেন, দলের পাশাপাশি দিলীপ ঘোষ অনুমতি দিলে সারা পশ্চিমবঙ্গে বনধের ডাক দেওয়া হবে। তিনি বলেন, যুব মোর্চা দেখিয়ে দেবে বনধ কীভাবে সফল করতে হয়।

স্কুলের ফি বৃদ্ধি ও সিইএসসির বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন
স্কুলের ফি বৃদ্ধি ও সিইএসসির বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন সৌমিত্র খান। তিনি বলেন, এইসব বিষয় নিয়ে কিছুই করছে না সরকার। খালি পুলিশকে দিয়ে কাজ করানোর চেষ্টা।












Click it and Unblock the Notifications