'হাফপ্যান্ট' মন্ত্রী! তৃণমূল হেভিওয়েট নেতাকে আক্রমণ 'আত্মবিশ্বাসী' সৌমিত্র খানের
ফের বেলাগাম রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। দলীয় কর্মীসভা থেকে পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরাকে 'হাফপ্যান্ট' মন্ত্রী বলে আক্রমণ করেছেন তিনি।
ফের বেলাগাম রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। দলীয় কর্মীসভা থেকে পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরাকে 'হাফপ্যান্ট' মন্ত্রী বলে আক্রমণ করেছেন তিনি। বিজেপি নেতার মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

মন্ত্রী শ্যামল সাঁতরাকে আক্রমণ সৌমিত্রের
এই দলীয় কর্মসূচিতেই সৌমিত্র খান আক্রমণ করেন কোতুলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যে পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরাকে। তাঁকে 'হাফপ্যান্ট' মন্ত্রী বলে কটাক্ষ করেন তিনি।

বিরোধী কর্মী সমর্থকদের যোগ পদ্ম শিবিরে
সৌমিত্র খানের হাত ধরেই বাঁকুড়ায় বিজেপি শক্তি বৃদ্ধি হচ্ছে। সোমবার দলীয় কর্মসূচিতে বিষ্ণুপুর ও কোতুলপুর এলাকায় প্রায় ৭০০ বিরোধী কর্মী সমর্থক (কংগ্রেস, তৃণমূল, সিপিএম) বিজেপিতে যোগ দেন বলেন দাবি করেছেন সৌমিত্র খান।

'আত্মবিশ্বাসী' সৌমিত্র খান
নিজের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোতুলপুর ও বিষ্ণুপুর বিধানসভা এলাকায় এই দলবদলে যথেষ্টই আত্মবিশ্বাসী সৌমিত্র খান। আগামী বিধানসভা ভোটের আগে এই দলবদল আরও বাড়বে বলে ইঙ্গিত স্থানীয় বিজেপি নেতৃত্বের।












Click it and Unblock the Notifications