'স্বামীজি নবরুপে নরেন্দ্র মোদী হিসেবে জন্ম নিয়েছেন', সৌমিত্রের বক্তব্যকে কার্যত সমর্থন সুকান্তেরও

'স্বামীজি নবরুপে নরেন্দ্র মোদী হিসেবে জন্ম নিয়েছেন', সৌমিত্রের বক্তব্যকে কার্যত সমর্থন সুকান্তেরও

'স্বামীজি নবরুপে নরেন্দ্র মোদী হিসেবে জন্মগ্রহণ করেছেন', বিস্ফোরক দাবি বিজেপির রাজ্য সহ সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আজ বৃহস্পতিবার গোটা দেশ স্বামীজির জন্ম দিবস উদযাপন করছে। আর সেই মতো বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেডিয়ামে স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন সৌমিত্র। আর সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। আর এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি সাংসদ। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

আধুনিক ভারতে নবরুপে স্বামীজি নরেন্দ্র মোদী

আধুনিক ভারতে নবরুপে স্বামীজি নরেন্দ্র মোদী

এদিন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সৌমিত্র আরও বলেন, স্বামীজি আমাদের কাছে ভগবানতূল্য মানুষ, ভগবান। যুব সমাজের নয়নের মনি। কিন্তু এদিকেও নরেন্দ্র মোদী যেভাবে দেশের সেবা করছেন, নিজের জীবন দেশসেবায় নিয়োজিত করেছেন। তাতে তাঁর মনে হয় 'আধুনিক ভারতে নবরুপে স্বামীজি নরেন্দ্র মোদী' হিসাবেই ফিরে এসেছেন। এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সৌমিত্রের মত, বিশেষ করে মাতৃ বিয়োগের পরেও যেভাবে প্রধানমন্ত্রী দেশের সেবায় যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে তাই মনে হচ্ছে।

দুজনের নামের শুরুতেই নরেন্দ্র আছে

দুজনের নামের শুরুতেই নরেন্দ্র আছে

সাংসদের এহেন বক্তব্য সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এহেন বিষয়ে কার্যত সৌমিত্রের পাশেই দাঁড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, নরেন্দ্র মোদী স্বামীজিকে ফলো করে, অনুসরণ করেন। স্বামীজির দেওয়া বার্তাকে সঙ্গে নিয়েই চলে। এমনকি দুজনের নামের শুরুতেই নরেন্দ্র আছে বলে মত বালুরঘাটের বিজেপি সাংসদের। তাহলে কি সৌমিত্রের বক্তব্যকেই সমর্থন করলেন তিনি? এই প্রসঙ্গে সুকান্তের দাবি, যা বলার বলে দিয়েছি..।

সৌমিত্র খাঁ'য়ের সমালোচনার করেছেন তৃণমূল

সৌমিত্র খাঁ'য়ের সমালোচনার করেছেন তৃণমূল

যদিও এহেন মন্তব্যে কড়া ভাষায় সৌমিত্র খাঁ'য়ের সমালোচনার করেছেন তৃণমূল। তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, কোন ব্যক্তি নিজেকেও বিবেকানন্দ ভাবতে পারে, আবার কাওকে বিবেকানন্দ বলতেই পারে! কিন্তু বিবেকানন্দ যেভাবে বিশ্বজুড়ে সমাদৃত তাতে তাঁর সঙ্গে কারো তুলনা করা 'মুখার্মি ছাড়া আর কিছুই নয়'। 'ভারতের মূক্তিদূত' বিবেকানন্দ সম্পর্কে এসব বলে তাঁকে অপমান করা হচ্ছে। কিছু মানুষের এই ধরণের কথা বলার 'রুচি' রয়েছে বলেও তিনি দাবি করেন। কড়া ভাষায় সমালোচনা করেছেন ফিরহাদ হাকিমও। পাগল বলেও কটাক্ষ তাঁর।

কড়া ভাষায় আক্রমণ বাম নেতাদের তরফেও

কড়া ভাষায় আক্রমণ বাম নেতাদের তরফেও

শুধু তৃণমূলই নয়, কড়া ভাষায় আক্রমণ বাম নেতাদের তরফেও। বলে রাখা প্রয়োজন, গোটা দেশ জুড়ে প্রতি বছরের ন্যায় ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিবস পালিত হলো। একই সাথে এই দিনটি ৩৯তম যুব দিবস হিসেবেও পালিত হয়। এই উপলক্ষে বেলুড় মঠে প্রতি বছরের মতো নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর তেমনই একটি অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য দুই বিজেপি নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+