মুকুল-অনুগামীরা প্রাধান্য পেতেই বিতর্ক বিজেপিতে! সৌমিত্র খাঁ বনাম দিলীপ ঘোষের ঠান্ডা লড়াই

মুকুল-অনুগামীরা প্রাধান্য পেতেই বিতর্ক বিজেপিতে! ঠান্ডা লড়াই সৌমিত্র বনাম দিলীপের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বনাম যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের মধ্যে অন্তর্দ্বন্দ্ব অন্যমাত্রা নিয়েছে জেলা যুব সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে। উভয়ের ঠান্ডা লড়াই যে এত তাড়াতাড়ি তৈরি হবে, তা পরিস্ফুট করে দিল একটি তালিকা। আর তার থেকেও বড়় কথা উভয়ের দ্বন্দ্ব ফের মুকুল বনাম দিলীপ লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে বঙ্গ বিজেপিতে।

দিলীপ বনাম সৌমিত্র সম্পর্ক তিক্ততার পর্যায়ে

দিলীপ বনাম সৌমিত্র সম্পর্ক তিক্ততার পর্যায়ে

সম্প্রতি দিলীপ বনাম সৌমিত্রের সম্পর্ক এতটাই তিক্ততার পর্যায়ে পৌঁছেছে যে শনিবার দুপুরের একটি বৈঠক বাতিল করে দিতে হয়। সেই বৈঠক নিয়েও ধন্দ তৈরি হয়। দু-তরফ থেকে দু-রকমের কথা আসে। এক পক্ষ বলে সৌমিত্রই জেলার যুব সভাপতিদের তালিকা নিয়ে রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। অন্য পক্ষের দাবি দিলীপ ঘোষ ডেকে পাঠিয়েছিলেন সৌমিত্রকে। কিন্তু সৌমিত্র নিজে না এসে তালিকাটি পাঠিয়ে দেন।

বঙ্গ বিজেপি চলে দু-একজনের অঙ্গুলিহেলনে, অভিযোগ

বঙ্গ বিজেপি চলে দু-একজনের অঙ্গুলিহেলনে, অভিযোগ

এখন এই দ্বন্দ্ব কয়েকদিন আগে দিল্লির বৈঠকে ওঠা বিতর্ক ফের উসকে দিল। দিল্লির বৈঠকে জনৈক নেতা দাবি তুলেছিলেন বঙ্গ বিজেপি চলে দু-একজনের অঙ্গুলিহেলনে। বিজেপিতে আসলে সিদ্ধান্ত নেন হাতে গোনা কয়েকজনই। মুকুল অনুগামীদের মধ্যেই কেউ এই অভিযোগ তোলে বলে প্রচার হয়েছিল। এখন সেই অভিযোগের সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে সৌমিত্র তালিকা বাতিলের ঘটনা সঙ্গতিপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মুকুল অনুগামীরা নামেই পদ পেয়েছেন!

মুকুল অনুগামীরা নামেই পদ পেয়েছেন!

এই সৌমিত্র খাঁ মুকুল অনুগামী। তৃণমূলেও তিনি ছিলেন মুকুলের লোক। মুকুলের হাত ধরেই সৌমিত্র এসেছিলেন বিজেপিতে। তারপর বিজেপি সাংসদ এবং যুব মোর্চার রাজ্য সভাপতি হন। এরই মধ্যে অভিযোগ ওঠে মুকুল অনুগামীরা নামেই পদ পেয়েছেন, আসল চাবিকাঠি দু-একজনের হাতেই রয়েছে। তাঁরাই ছড়ি ঘোরান রাজ্য বিজেপিতে।

দলের মধ্যেই মতানৈক্য, সৌমিত্রর তালিকা বাতিল

দলের মধ্যেই মতানৈক্য, সৌমিত্রর তালিকা বাতিল

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ জেলা যুব সভাপতিদের নাম ঘোষণা করার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই তালিকা বাতিল করে দেওয়া হয়। সৌমিত্রর তালিকা নিয়ে ঘোর বিতর্ক শুরু হয় বিজেপির অন্দরেই। সৌমিত্র খাঁয়ের করা বিজেপির জেলা যুব মোর্চার সভাপতিদের নিয়ে দলের মধ্যেই মতানৈক্য রয়েছে বলে জানায় বিজেপির রাজ্য নেতৃত্ব।

সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ, বিতর্ক

সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ, বিতর্ক

যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করে রাজ্য বিজেপি সেই তালিকা বাতিল করে দেয়। বিজেপি সূত্রে খবর, সৌমিত্র খাঁয়ের তৈরি করা তালিকায় ১৫ জেলায় যুব মোর্চার সভাপতির নাম বদল করা হয়েছিল। তাতে ঘোরতর আপত্তি ছিল বিজেপির একাংশের। রাজ্য বিজেপি সভাপতির আপত্তিতে তা বাতিল করে দিতে হয়।

মুকুল ঘনিষ্ঠরা প্রাধান্য পাচ্ছে, সৌমিত্রর তালিকায় কোপ

মুকুল ঘনিষ্ঠরা প্রাধান্য পাচ্ছে, সৌমিত্রর তালিকায় কোপ

অভিযোগ, সৌমিত্র খাঁ স্বজনপোষণ করেছেন। অর্থাৎ সৌমিত্র নিজের লোককে প্রাধান্য দিয়েছেন বলে অভিযোগ। সৌমিত্রর এই সিদ্ধান্ত মানতে পারেনি বিজেপির রাজ্য নেতৃত্ব। অনেকেই সৌমিত্রর এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় পর্যন্ত নামেন। সৌমিত্র একতরফা সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ ওঠে। সৌমিত্রর তৈরি তালিকা শেষপর্যন্ত বাতিল করে দেন রাজ্য সভাপতি।

যুব সভাপতিদের নিয়ে দ্বন্দ্বে সৌমিত্র-দিলীপ

যুব সভাপতিদের নিয়ে দ্বন্দ্বে সৌমিত্র-দিলীপ

সৌমিত্র খাঁ দাবি করেছেন, তিনি রাজ্য সভাপতিকে জানিয়েই এই তালিকা প্রকাশ করেছিলেন। তিনি এই তালিকা চূড়ান্ত বলেই জানেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যুব রাজ্য কমিটি এখনও তৈরিই হয়নি। অর্থাৎ যুব সভাপতির নাম ঠিক হওয়ার প্রশ্নই নেই। কে ঠিক করল তাঁদের নাম। অর্থাৎ বিতর্ক চরমে উঠেছে দলের প্রধান ও যুব শাখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+