বিজেপি ভাঙলেন শুভেন্দু, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর ভাইপো সদলবলে যোগ দিলেন তৃণমূলে

মালদহের হবিবপুরে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কাছে হেরেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অন্তর্কলহে পঞ্চায়েত সমিতির দখল নিয়েছিল বিজেপি। এবার সেই মালদহে বিজেপির ঘর ভাঙল তৃণমূল।

মালদহের হবিবপুরে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কাছে হেরেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অন্তর্কলহে পঞ্চায়েত সমিতির দখল নিয়েছিল বিজেপি। এবার সেই মালদহে বিজেপির ঘর ভাঙল তৃণমূল। দলীয় কর্মিসভায় বিজেপির ঘর ভেঙে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জনপ্রিয় নেতা তপন শিকদারের ভাইপো সৌমেন শিকদার।

বিজেপি ভাঙলেন শুভেন্দু, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর ভাইপো সদলবলে যোগ দিলেন তৃণমূলে

পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন সৌমেন শিকদারের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। দলবল নিয়েই সৌমেন যোগ দেন তৃণমূলে। লোকসভার আগে তাঁর যোগদানে মালদহের মাটিতে শক্তিবৃদ্ধি হল রাজ্যের শাসক দলের। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই তিনি তোপ দাগেন বিজেপিকে।

তিনি বলেন, বিজেপি উন্নয়নের কোনও কাজ করে না। তাই তাঁদের হাত ধরে চললে এলাকার কোনও উন্নয়ন হবে না। উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যেভাবে কাজ করছে, তাতে তারাই রাজ্যের এক এবং অদ্বিতীয় শক্তি। এ রাজ্যে বিজেপির কোনও ঠাঁই নেই।

আর শুভেন্দু বলেন, এই জেলায় ভবিষ্যতে কোনও বিজেপি নেতা-কর্মীকে খুঁজে পাওয়া যাবে না। বিজেপির পতাকা নিয়ে কাউকে বেরোতে দেখা যাবে না রাস্তায়। সবাই সামিল হবেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন কর্মযজ্ঞে। সবাই তৃণমূল হয়ে যাবেন। লোকসভায় কোনও আসনে জেতা তো দূর অস্ত, বিজেপির পতাকাই দেখা যাবে না। দলে দলে সব বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেবেন। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

মালদহের হবিবপুরে কর্মিসভায় শুভেন্দু কংগ্রেসকে ছেড়ে নিশানা করেন বিজেপিকে। তিনি বলেন, বিজেপি হল একটি পরিযায়ী পাথি। এ রাজ্যে কোনওদিনও তাদের শক্ত ঘাঁটি হবে না। কারণ বাংলা বিজেপিকে কোনওদিনও ঠাঁই দেবে না। এটা বাংলার সংস্কৃতির প্রশ্ন। এই প্রশ্নেই বিজেপি পরিযায়ী পাখির মতো আসবে, আবার চলে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+