Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দমদমে প্রচারে বেরিয়ে সুইমিং পুলে নেমে পড়লেন সৌগত রায়, সাঁতরালেন তৃণমূল প্রার্থী

চৈত্রের তৃতীয় সপ্তাহেই গরমে পুড়ছে বাংলা। কলকাতাতেও জ্বালাপোড়া অস্বস্তি শুরু হয়ে গিয়েছে। তবে প্রচারে এত টুকু খামতি দেওয়া যাবে না। বুধবার প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। কিন্তু শেষে গরম সহ্য করতে না পেরে নেমে পড়লেন সুইমিংপুলে।

সুইমিংপুলে বেশ কিছুক্ষণ সাঁতার কাটলেন। বেশ কয়েকটি বাচ্চাও সুইমিং পুলে সেই সময় ছিল। তাদের সঙ্গেও কিছুক্ষণ খেললেন তিনি। সৌগত রায়কে সাঁতার কাটতে দেখে তৃণমূল কর্মী সমর্থকরা যথেষ্ট হতবাক। কিন্তু তিনি যে সাঁতার জানেন, তা কয়েক মিনিটের মধ্যেই বুঝিয়ে ফেললেন।

Saugato Roy

দমদম পুরসভা অঞ্চলে বুধবার প্রচার করছিলেন সৌগত রায়। গরমে কার্যত গলদঘর্ম অবস্থা। তার মধ্যেই প্রচার চলেছে। চার নম্বর ওয়ার্ডের মধু মালঞ্চ আবাসনে প্রচারে গিয়েছিলেন সৌগত রায়। ওই আবাসনের ভিতরেই সুইমিং পুল রয়েছে। আর অপেক্ষা করেননি তৃণমূল কংগ্রেস প্রার্থী।

সুইমিং কস্টিউম পরে সৌগত তখন নেমে পড়েছেন জলে। উপস্থিত নেতা - কর্মীরাও যথেষ্ট অবাক হয়েছেন। সুইমিং পুলে সাঁতার কাটতে শুরু করেন পোড়খাওয়া রাজনীতিবিদ। তখন অনেকেই ভিডিও করেছেন সেই সাঁতারের মুহূর্ত।

সুইমিংপুলে বেশ কয়েকটি বাচ্চা সাঁতার কাটছিল। নিজেদের মধ্যে বল নিয়ে খেলা করছিল তারা। সৌগত রায় তখন আর যেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নন। তিনি যেন তাদেরও খেলার সঙ্গী। তিনিও তাদের সঙ্গে ভিড়ে গেলেন। বল নিয়ে শুরু হল খেলা। জলের মধ্যেই সৌগত রায় বল ক্যাচ ধরে ফেললেন।

কয়েক মাস আগেও সৌগত রায়কে নিয়ে তৃণমূলের অন্দরে চর্চা চলছিল। বয়স অনেক হয়েছে সৌগত রায়ের। নবীন প্রবীণ দ্বন্দ্ব এক সময় দেখা গিয়েছিল শাসক দলের অন্দরে। তিনি কি টিকিট পাবেন? কতটা শারীরিকভাবে ফিট সৌগত রায়? সেই প্রশ্ন উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি টিকিট পেয়েছেন।

দমদম লোকসভা কেন্দ্রে নিরলস প্রচার করছেন। তিনি যে শারীরিকভাবে ফিট। সে কথা পরিষ্কার বুঝিয়ে দিলেন সুইমিংপুলে সাঁতার কেটে। এমনই মনে করছেন অনুগামীরা। ওই এলাকায় জনসংযোগ করে ফেললেন সৌগত। এমন মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+