'শুভেন্দু বিজেপির বহু মুখের মধ্যে একটা মুখ ', বিজেপির গোষ্ঠীকোন্দলের মাঝে সৌগত দিলেন কোন চ্যালেঞ্জ

'শুভেন্দু বিজেপির বহু মুখের মধ্যে একটা মুখ মাত্র', বাংলাজুড়ে বিজেপির গোষ্ঠীকোন্দলের মাঝে সৌগত দিলেন কোন চ্যাল

শুভেন্দু অধিকারীকে দলে আটকে রাখার জন্য মমতা শিবির যে দুই নেতার ওপর ভরসা করেছিল তাঁদের মধ্যে অন্যতম সৌগত রায়। তাঁর বহু চেষ্টার পরও শুভেন্দু তাঁকে জানিয়েছিলেন, 'একসঙ্গে কাজ করা সম্ভব নয়। ' এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। আর সেই যোগদানের পর সৌগতর তরফে কোন বার্তা এল দেখা যাক।

শুভেন্দুকে নিয়ে সৌগত রায়ের বার্তা

শুভেন্দুকে নিয়ে সৌগত রায়ের বার্তা

এদিন সৌগত রায় সাফ জানান, বিজেপির বহু মুখের মধ্যে শুভেন্দু অধিকারী একন মুখ মাত্র। সৌগত বলেন, তিনি মনেই করেননা 'শুভেন্দুর কোনও গড় আছে বলে। ' আর সেই সূত্র ধরেই তিনি কাঁথি সভা নিয়ে মুখ খোলেন।

 সৌগতর চ্যালেঞ্জ

সৌগতর চ্যালেঞ্জ

বিজেপি যোগদানের পর আজই শুভেন্দুর একটি সভা রয়েছে বর্ধমানের বুকে। আর সেই প্রসঙ্গে মুখ খুলে সৌগত রায় বলেন, শুভেন্দুর সভায় কত লোক হয় সেদিকে নজর থাকবে। জেলায় জেলায় যেখানে শুভেন্দুদের যোগদানের পর থেকেই বিজেপির নব্য ও আদি কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটে সৌগতর এই বার্তা নিঃসন্দেহে বড় ঘটনা।

 নন্দীগ্রাম নিয়ে সৌগত

নন্দীগ্রাম নিয়ে সৌগত

সৌগত রায় বলেন, শুভেন্দু যে নন্দীগ্রামের হয়ে লড়েছিলেন, সেই ন্দী গ্রামের শহিদ পরিবারের ফতিমা বিবিই খোদ শুভেন্দুর নিন্দা করেন।এক সাম্প্রদায়িক দলের সঙ্গে শুভেন্দু হাত মেতালেই এই ক্ষোভ। সেই জায়গায় , শুভেন্দুও নন্দীগ্রামে সভা করুন, বলেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সৌগত।

শুভেন্দু ও বিজেপি

শুভেন্দু ও বিজেপি

শোনা যাচ্ছে, আগামী ২৪ ডিসেম্বর নিজের গড় কাঁথিতে শুভেন্দুর পদযাত্রা রয়েছে। তার সঙ্গেই তাঁর দিল্লি যাওয়ারও একটি সম্ভাববনা রয়েছে বলে খবর। আর সেখানে গিয়েই বাংলার ভোটের রূপরেখা শুভেন্দু চূড়ান্ত করবেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+