Mahua Moitra: কালো দিন, আদানির স্বার্থ রক্ষা করতেই মহুয়াকে বার করা হল! সুর চড়ালেন সৌগত

Mahua Moitra: সংসদের পক্ষে এটা কালো দিন! জোর করে একজন মহিলা সংসদ উঠে আসছিল তাকে বার করে দেওয়া হল। তাও আবার কিনা শুধুমাত্র আদানির স্বার্থ রক্ষা করার জন্যে। এমনটাই বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুধু তাই নয়, একই সঙ্গে দিল্লির বিজেপি সরকারকেও একহাত নেন তিনি।

পাল্টা জবাব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কংগ্রেস আমলে ১০ সাংসদকেও বহিষ্কার করা হয়েছিল বলে দাবি তাঁর। শুক্রবার রাতেই দিল্লি থেকে শহরে ফেরেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

Mahua Moitra

আর সেখান থেকেই মহুয়া মৈত্রের (Mahua Moitra) সংসদ পদ খারিজ প্রসঙ্গে সরব হন বর্ষীয়ান এই সাংসদ। বলেন, আমরা খুব দুঃখিত এবং অপমানিত। সংসদের পক্ষে এটা কালো দিন। জোর করে একজন মহিলা সংসদ উঠে আসছিল তাকে বার করে দেওয়া হল। তাও আবার শুধুমাত্র আদানির স্বার্থ রক্ষা করার জন্যেই। এমনটাই অভিযোগ তৃণমূল নেতার।

শুধু তাই নয়, যে অভিযোগ করল তাকেও প্রশ্ন করার সুযোগ দিল না। মহুয়াকে (Mahua Moitra) বলতে দিল না। আমরা তো সবাই, ইন্ডিয়া জোটের সবাই ওয়াক আউট করেছি, এভাবে বহিষ্কারের তীব্র নিন্দা করছি বলে মন্তব্য তৃণমূল সাংসদের। অন্যদিকে মহুয়া মৈত্র পক্ষে নিয়ে অধীর চৌধুরী যে বক্তব্যে রেখেছেন তা ইন্ডিয়া জোটকে কতটা শক্তিশালী করবে?

এই প্রেক্ষিতে সৌগত রায় বলেন, সেটা এখনই এতটা বলা সম্ভব নয়। অধীর চৌধুরী বলেছেন। তবে ইন্ডিয়া জোটের কারণে রাজনৈতিকভাবে বিজেপি ব্যাকফুটে। এর মূল্য দিতে হবে বলেও মন্তব্য মমতা ঘনিষ্ঠ এই নেতার। তাঁর কথায়, কাউকে চেপে দিয়ে যদি ভাবেন চেপে দেওয়া যাবে তা হবে না।

সাধারণ নির্বাচনে এর উল্টো ফল হবে। তবে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) বহিষ্কারের পর কড়া শাস্তির দাবিতে সরব বঙ্গ বিজেপি নেতারা। দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলার জন্যে কেন কড়া শাস্তি মহুয়া মৈত্রকে পেতে হবে না তা নিয়ে আওয়াজ তুলছেন বঙ্গ বিজেপি নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+