'কলঙ্কিত হচ্ছে পুলিশ', অরুণিমা পালের হাতের কামড়ের ঘটনার নিন্দায় তৃণমূল সাংসদ সৌগত রায়
'কলঙ্কিত হচ্ছে পুলিশ', অরুণিমা পালের হাতের কামড়ের ঘটনার নিন্দায় তৃণমূল সাংসদ সৌগত রায়
এই সব ঘটনায় কলঙ্কিত হচ্ছে পুলিশ। অরুণিমা পালকে কামড়ের ঘটনায় নিন্দা তৃণমূল সাংসদ সৌগত রায়ের। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা পুলিশের এক মহিলা কর্মী বুধবার এক আন্দোলনকারী চাকরি প্রার্থীকে কামড়ে দেয় বলে অভিযোগ। কিন্তু এখনও পর্যন্ত সেই মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। উল্টে যাকে কামড়ে দেওয়া হয় বলে অভিযোগ সেই চাকরি প্রার্থীকে গ্রেফতার করে রাখা হয়।

পুলিশ কলঙ্কিত হচ্ছে
কলকাতা পুলিশকে কলঙ্কিত করছে এই ধরনের ঘটনা। অরুণিমা পালকে পুলিশের কামড়ের ঘটনার প্রকাশ্যে নিন্দা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি প্রকাশ্যে মহিলা পুলিশ কর্মীর আচরণের নিন্দা করেছেন। এই ধরনের ঘটনায় কলকাতা পুলিশের বদনাম হচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ। নিয়োগ নিয়ে আন্দোলন করতে গিয়ে পুলিশের ধরপাকড়ের মাঝে পড়েছিলেন অরুণিমা পাল। তাঁর হাতে ইভা থাপা নামে এক মহিলা পুলিশকর্মী কামড়ে দেয় বলে অভিযোগ।

উল্টো দাবি তৃণমূল বিধায়কের
এদিকে একেবারে উল্টো কথা শোনা গেল মেদিনীপুরের পিংলার বিধায়ক অজিত মাইতির। তিনি প্রকাশ্যে চাকরি প্রার্থীদের আন্দোলনকে তীব্র নিশানা করেছেন। িতনি কটাক্ষ করে বলেছেন, 'পুলিশকে কামড়ালে কি পুলিশ রসগোল্লা ছুড়বে?'। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বৃহত্তর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। সৌগত রায়ের একেবারে উল্টো সুর শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়কের মুখে।

হিউম্যান বাইট
অরুণিমা পালের হাতে 'হিউম্যান বাইট' ক্ষত নিয়ে এমনই জানিয়েছে সাগর দত্ত হাসপাতালের চিকিৎসক। কাজেই ইভা থাপা নামে পুলিশকর্মীর বিরুদ্ধে যে কামড়ে দেওয়ার অভিযোগ সত্যি প্রমাণিত হচ্ছে। এই নিেয় গোটা রাজ্যে তুমুল চাপান উতোর চলছে। গতকাল রাতে জামিনে মুক্তি পান অরুণিমা পাল সহ ৩০ জন টেট পরীক্ষার্থী। সেখানে তাঁদের কোনও রকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি বলে অভিযোগ। অরুণিমা পালকেও মেডিকেল পরীক্ষা করানো হয়নি।

পাল্টা দাবি পুলিশের
পুলিশের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছিল অরুণিমা পাল প্রথমে কামড় দিয়েছিল পুলিশ কর্মী ইভা থাপাকে। তারপরে রেগে গিয়ে ইভা থাপা তাঁকে কামড়ে দেয়। অর্থাৎ পুলিশ দাবি করেছে প্রথম দোষটা অরুণিমা পালেরই ছিল। তারপরেই এই নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ এখনও পর্যন্ত করা হয়নি বলে অভিযোগ। ইতিমধ্যেই বিজেপি অরুণিমা পালের পাশে দাঁড়িয়েেছন।












Click it and Unblock the Notifications