শাহরুখ মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হওয়াতেই পুত্র আরিয়ানকে গ্রেফতার নয় তো? উড়িয়ে দিতে পারছেন না তৃণমূল সাংসদ
মাদক-কাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান। আর এই ঘটনাকে ঘিরে উত্তাল দেশ। আর এই অবস্থায় কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, শাহ
মাদক-কাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান। আর এই ঘটনাকে ঘিরে উত্তাল দেশ। আর এই অবস্থায় কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, শাহরুখ খান মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। এটাই তাঁর ছেলের উপর কোপ নিয়ে এল?

এই বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না বলে মত সৌগতবাবুর। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, এর আদানিদের মুদ্রা পোর্টে বড় একটি মাদক কেলেঙ্কারি ধরা পড়ে। সেই সময়ে আদানিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁর। এক্ষেত্রে মমতা ঘনিষ্ঠ বলেই গ্রেফতার? কার্যত এদিন সেই প্রশ্নই ছুঁড়ে দিলেন দমদমের এই সাংসদ।
তবে শাহরুখের ছেলের কাছে যদি মাদক পাওয়া যায় সেই মতো ড্রাগ কন্ট্রোল বোর্ড ব্যবস্থা নেবে এক্ষেত্রে কিছু বলার নেই বলেই দাবি সৌগতবাবুর। তবে তৃণমূল সাংসদের এহেন মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শাহরুখ হওয়াতেই যে তাঁর ছেলেকে এনসিবি গ্রেফতার করেছে সেই সংক্রান্ত প্রমাণ সামনে আনার দাবি ইতিমধ্যে তুলেছে বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অভিযোগের সপক্ষে নিশ্চয় ওনার কাছে প্রমাণ আছে। সেটা দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি বাংলার ব্রান্ড আম্বাসেডরের ছেলে নেশা করবে পুলিশ ধরলে অন্যায়। তদন্ত চলছে। খুব শীঘ্রই সমস্ত তথ্য সামনে আসবে বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি। তবে এবার মাদক কাণ্ডে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলল তৃণমূল! এমনটাই মত রাজনৈতিকমহলের।
অন্যদিকে দুর্গাপুজোর আগে জামিন হল না গৌরপুত্রের। এদিন ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের বিচারবিভাগীয় হেফাজতে ১৪ দিনের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়।এদিন আরিয়ান খান সহ বাকি ৭ জনের মামলায় এনসিবি হেফাজত প্রয়োজন বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। মাদক কাণ্ডে নকুন করে এনসিবির জালে ধরা পড়া অচিত কুমারের সঙ্গে সামনাসামনি বসিয়ে এই ৮ অভিযুক্তের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানানো হয়েছে। যদিও হেফাজত বাড়ানো হবে কি না, তা নিয়ে প্রাথমিকভাবে কিছু বলেননি ম্যাজিস্ট্রেট।
বলে রাখা প্রয়োজন গত শনিবার রাতে আরব সাগরের উপরে এক বিলাসবহুল জাহাজে পার্টি চলাকালীন গ্রেফতার করা হয় শাহরুখ পুত্র সহ আরও বেশ কয়েকজনকে। এরপর থেকে এনসিবি হেফাজিতে রয়েছেন আরিয়ান। তবে তাঁর কাছে মাদক পাওয়া গিয়েছে না যায়নি তা নিয়ে একটা বিতর্ক রয়েছে। কিন্তু শাহরুখ পুত্র যে দীর্ঘদিন ধরেই মাদক নিতেন তা স্পষ্ট। তবে এই বিষয়ে তদন্ত চলছে। আর এই তদন্তের মধ্যেই বিস্ফোরক মন্তব্যে বিতর্ক বাড়ালেন তৃণমূলের এই সাংসদ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications