ফেসবুক কাণ্ডের সঙ্গে মমতাকে জড়ানো, সূর্যের বিরুদ্ধে ফুঁসে উঠলেন সৌগত,বাম-বিজেপি গোপন আঁতাতের অভিযোগ

ফেসবুক কাণ্ডের সঙ্গে মমতাকে জড়ানো, সূর্যের বিরুদ্ধে ফুঁসে উঠলেন সৌগত,বাম-বিজেপি গোপন আঁতাতের অভিযোগ

বিজেপির প্রতি পক্ষপাত করেছে বিজেপি। এই নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক মহল। ফেসবুককে নোটিস পাঠিয়েছে পার্লামেন্টারি প্যানেল। এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এই ঘটনায় তৃণমূল কংগ্রেসও জড়িত বলে অভিযোগ করেছেন। তাই নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়।

ফেসবুক কাণ্ড

ফেসবুক কাণ্ড

কয়েকদিন আগেই ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের জেরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। বিজেপির প্রতি পক্ষপাতের অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। ভারতে নিযুক্ত ফেসবুকের কর্মকর্তা আঁখি দাসের বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতের অভিযোগ করা হয়েছে। বিজেপি নেতাদের বিদ্বেষ মূলক মন্তব্য নিয়ে ফেসবুক কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ করা হয়েছে।

মমতা যোগ

মমতা যোগ

বিজেপির সঙ্গে ফেসবুকের এই গোপন আঁতাতে এবার সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য মিশ্র অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যুক্ত রয়েছেন এই ঘটনায়। কারণ ফেসবুকের ভারতে নিযুক্ত কর্মকর্তা আঁখি দাসের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাল সম্পর্ক রয়েছে। সিপিএম নেতা অভিযোগ করেছেন, সঙ্ঘ পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরে মা দুর্গা বলে মনে করেন। মমতার সঙ্গে বিজেপির ঝগড়া অনেকটা ভাইবোনের ঝগড়ার মতো বলে কটাক্ষ করেছেন সবর্য মিশ্র। সেকারণেই সংঘ নিয়ে তিনি কোনও মন্তব্য করেন না।

পাল্টা আক্রমণ তৃণমূলের

পাল্টা আক্রমণ তৃণমূলের

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের এই অভিযোগ খারিজ করে দিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় পাল্টা অভিযোগ করেছেন, সিপিএমের সঙ্গে বিজেপিরগোপ আঁতাত রয়েছে। তৃণমূল কংগ্রেস গান্ধীজির ভাবধারায় বিশ্বাসী। সেকারণেই কংগ্রেস ছেড়ে আসার পরেও তৃণমূলের সঙ্গে কংগ্রেস নামটি জুড়ে রেেখছিলেন। সিপিএমের সঙ্গেই বিজেপির গোপন আঁতাত রয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। দমদমে সিপিএম বিজেপিকে ভোট দিয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

পাল্টা অভিযোগ বিজেপির

পাল্টা অভিযোগ বিজেপির

সিপিএমের অভিযোগ নিয়ে ফুঁসে উঠেছে বিজেপিএ। সিপিএম বিদেশি শক্তি দ্বারা চালিত হয় বলে পাল্টা অভিযোগ করেছে করা হয়েছে। আমেরিকার কোম্পানিকে বিজেপি নিয়ন্ত্রণ করতে পারলে আরও গর্বিত হবে বলে পালটা আক্রমণ করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+