রোগ সারানোর অছিলায় ধর্ষণের চেষ্টা, ধৃত তান্ত্রিক

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত তান্ত্রিকের নাম কৃষ্ণপদ মান্না। বাড়িতেই ছিল তার চেম্বার। সেখানে মড়ার মাথা, হাড়গোড় নিয়ে 'সাধনা' করতেন ওই ব্যক্তি। মহিলাদের রোগ 'সারানোয়' সে নাকি 'সিদ্ধহস্ত' ছিল। গত মঙ্গলবার সন্ধেবেলা অসুস্থতা নিয়ে তাঁকে কাছে যান এক মধ্যবয়সী মহিলা। অভিযোগ, ওই তান্ত্রিক তখন মদ্যপ অবস্থায় ছিল। মহিলাকে একা পেয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। বধূটি কোনও রকমে সেখান থেকে পালিয়ে গিয়ে নিজের ইজ্জত বাঁচান। শনিবার স্বামী বাড়ি ফিরলে তাঁকে সব কথা বলেন। এর পরই পাড়ার লোকজন দল বেঁধে রবিবার সকালে চড়াও হয় তান্ত্রিকের বাড়িতে। তাকে বেধড়ক মারধর করা হয়। ভাঙচুর চালানো হয়। তন্ত্রসাধনার সরঞ্জাম লাথি মেরে ফেলে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
শারীরিকভাবে অসুস্থ থাকায় ওই গৃহবধূকে উলুবেড়িয়া মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তান্ত্রিক আগে আর কোনও মহিলার সঙ্গে এমন কুকর্ম করেছে কি না, খোঁজ নিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications