দীঘায় শীঘ্রই চালু হতে পারে টয় ট্রেন
মেদিনীপুর, ২১ ডিসেম্বর: দার্জিলিঙের অনুকরণে এ বার দীঘাতেও চালু হচ্ছে টয় ট্রেন। উদয়পুর থেকে দীঘার সৈকত পর্যন্ত চলবে এই ট্রেন। এই মর্মে সম্ভবত অনুমোদন দিতে চলেছে রাজ্য সরকার।
দার্জিলিঙের টয় ট্রেন পরিষেবা যখন ২৫ ডিসেম্বর থেকে ফের চালু হচ্ছে, তখন দীঘাতেও চলবে ট্রেন। এর ফলে পর্যটকদের ঢল আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ প্রস্তাব পাঠিয়ে রাজ্য সরকারকে এ ব্যাপারে অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছে।
সূত্রের খবর, এই ট্রেনলাইন পাতার কাজ শুরু হবে পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে। সৈকতভূমির ধার ঘেঁষে ট্রেন ছুটবে। টয় ট্রেনে বসেই এ বার সমুদ্র উপভোগ করতে পারবেন যাত্রীরা।












Click it and Unblock the Notifications