মোদীকে মাত দিতে অপেক্ষা মমতার! সুদীপ ঢুকতেই আগ্রহী সোনিয়ার প্রশ্নে স্পষ্ট রূপরেখা
সোনিয়া গান্ধীর মঞ্চে বাড়ছে পার্টির সংখ্যা। তবু একজনের অভাব বোধ করই চলেছেন সোনিয়া গান্ধী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী।
সোনিয়া গান্ধীর মঞ্চে বাড়ছে পার্টির সংখ্যা। তবু একজনের অভাব বোধ করই চলেছেন সোনিয়া গান্ধী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী। এই মহূর্তে বিজেপি বিরোধিতায় দেশের রাজনীতিতে তাঁর জুড়ি মেলা ভার। সোনিয়া গান্ধী যে একান্তভাবেই চান মমতাকে, ২০ দলের নৈশভোজে তা আরও একবার পরিস্ফুট করে দিলেন নিজেই।

বিজেপিকে কেন্দ্র থেকে হটানোই মূল লক্ষ্য। সেই কারণেই সমস্ত বিজেপি বিরোধী দলকে এক মঞ্চে আনার তোড়জোড় শুরু করেছেন সোনিয়া গান্ধী। আর এক বছর পরেই দিল্লির নির্বাচন। তাই এখন থেকেই তিনি সক্রিয় হয়ে এই কাজ শুরু করেছেন। সেই লক্ষ্যেই তিনি নিজের বাসভবনে নৈশভোজের আমন্ত্রণ করেছিলেন। সেখানেই কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে মিলে গেল সমস্ত বিজেপি বিরোধী দলগুলি।
মমতা বন্দ্যোপাধ্যায়ও আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু নিজে উপস্থিত থাকতে পারেননি। পাঠিয়েছিলেন প্রতিনিধি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ঢুকতেই সোনিয়ার প্রশ্ন- মমতা এলেন না কেন? এই এক প্রশ্নেই সোনিয়া বুঝিয়ে দিলেন, তিনি ২০টি দল উপস্থিত হলেও, খুঁজছেন একজনকেই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।
সোনিয়ার প্রশ্নের জবাবে সুদীপ জানালেন, পাহাড়ে শিল্প সম্মেলন চলছে। মুখ্যমন্ত্রী সেই সম্মেলনে ব্যস্ত। তা না হলে তিনিই আসতেন। তবে তাতে তাল কাটল না বিজেপি বিরোধী জোটের আলোচনায়। সমস্ত দলই এক হয়ে বিজেপি সরকারকে দিল্লির তখত থেকে অপসারিত করতে তৎপর। এতদিন ১৭টি দলকে দেখা যেত সোনিয়ার মঞ্চে। এবার আরও তিন দল বেড়েছে। স্বভাবতই উৎফুল্ল সোনিয়া।

প্রত্যেকেরই অভিমত, তাঁদের এই উদ্যোগে সামিল হবেন বিজেপিতে অসন্তুষ্ট এনডিএ-র আরও শরিক। ইতিমধ্যে বিজেপির সঙ্গ ছেড়েছে শিবসেনা, টিডিএস। আকালি দল, টিআরএসও ক্ষুব্ধ। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। দেশের মানুষ বিজেপির অপশাসন থেকে মুক্তি চায়। তাই আমাদের আরও শক্তিশালী হতে হবে। হতে হবে সংঘবদ্ধ। তাহলেই বিজেপির বিদায়-পথ প্রসারিত হবে।
সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি নির্বাচনের সময় থেকেই এক সুরে বাঁধতে চাইছেন সবাইকে। কিন্তু সে অর্থে দানা বাঁধেনি প্রয়াস। এবার আর বিলম্ব করতে রাজি নন কেউ। তাই মঙ্গলবার রাতের নৈশভোজ থেকে যে বিজেপি বিরোধী ঐক্যের মঞ্চ প্রস্তুতিতে জোয়ার লাগবে, সেই আশায় রয়েছেন সবাই। সোনিয়া গান্ধী এই নৈশভোজের মাধ্যম দেশের বিরোধী রাজনীতির জল মেপে নিতে চাইলেন। প্রস্তুতি সেরে নিয়ে এবার ইতিবাতক পথে এগোতে চান তিনি। আর এই কাজে তাঁর সর্বাগ্রে দরকার মমতাকে। কিন্তু মমতার অনুপস্থিতিই এখন একমাত্র চিন্তার কারণ কংগ্রেসের।












Click it and Unblock the Notifications