ছবি আঁকা, লেখার পর এবার গান, প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান

শুক্রবার নজরুল মঞ্চে আত্মপ্রকাশ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গানের সিডি 'মাতৃ মা'। নজরুল মঞ্চে রাজ্য সরকারের 'অনুরোধের আসর' অনুষ্ঠানে এর উদ্বোধন করেন দ্বিজেন মুখোপাধ্যায়

শুক্রবার নজরুল মঞ্চে আত্মপ্রকাশ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গানের সিডি 'মাতৃ মা'। নজরুল মঞ্চে রাজ্য সরকারের 'অনুরোধের আসর' অনুষ্ঠানে এর উদ্বোধন করেন বর্ষীয়ান শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বর্ণযুগের গান ফিরিয়ে আনতে রাজ্যের উদ্যোগেই শনি ও রবিবার দুটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে 'অনুরোধের আসর'।

প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গান

এই প্রথম গানে সুর দিলেন মুখ্যমন্ত্রী। ন জন বিশিষ্ট শিল্পী তাঁর লেখা গান গেয়েছেন। প্রস্তুতি অবশ্য শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগে।

রাজনীতির বাইরে ছবি আঁকা ও লেখা বরাবরের নেশা মুখ্যমন্ত্রীর। কবিতার বইও রয়েছে বেশ অনেকগুলি। ছন্দের পর এবার সুর। নিজের লেখা গানে সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গান

এ দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আরও ১ লক্ষ লোকশিল্পীকে সরকারি ভাতার আওতায় আনা হবে। তাঁরা গ্রামে গ্রামে গান গেয়ে সরকারি প্রকল্পের প্রচার করবেন। বর্তমানে ৮২ হাজার শিল্পীকে ওই ভাতা দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+