করোনাতে মৃত্যু চুরি! পরিস্থিতির মোকাবিলায় মমতার সরকারের অবস্থানকে কটাক্ষ করে গান বিজেপির
করোনাতে মৃত্যুচুরি! করোনা মোকাবিলায় মমতার সরকারের অবস্থানকে কটাক্ষ করে গান বিজেপির
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাকে কটাক্ষ করে গান তৈরি করল বঙ্গ বিজেপি। গানের নাম করোনাতে মৃত্যুচুরি। যা amaderdilipda.in-এ আপলোড করা হয়েছে। amaderdilipda.in-তে সঙ্গীতের সম্ভারের অধীনে ভারতীয় জনতা পার্টির গানের অধীনে করোনাতে মৃত্যুচুরি গানটিকে রাখা হয়েছে।

করোনাতে মৃত্যুচুরি
প্রথম থেকেই করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবস্থানের সমালোচনা করে এসেছে বিজেপি। কখনও আক্রান্ত, কখনও মৃতের সংখ্যা নিয়ে কারচুপির অভিযোগ করেছে তারা। এবার তা নিয়ে গান। যা আপলোড করা হয়েছে amaderdilipda.in-এ। গানটির দৈর্ঘ ৬.৪৫ মিনিট। গানটির শুরুতে রয়েছে বেশ কিছুক্ষণের মিউজিক। তারপর বঙ্গে এল করোনা দিয়ে শুরু করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ
গানের কলিতে অভিযোগ করা হয়েছে দিদি সত্যিটা বলতে চান না। পরে গানটিতে বলা হয়েছে, জনগণ যতই মরুক, হাহাকার যতই বাড়ুক কিচ্ছু আসবে যাবে না। সরকারি খাতাতে যেন মৃত্যুর সংখ্যা বাড়ে না। বলা হয়েছে গানটিতে।

আমাদের দিলীপদায় রয়েছে সঙ্গীতের সম্ভার
amaderdilipda.in-এ রয়েছে সঙ্গীতের সম্ভাব। অনুপ্রেরণার গানের অধীনে প্রথমেই রয়েছে জাতীয় সঙ্গীত। এছাড়াও রয়েছে বন্দেমাতরণ, ও আমার দেশের মাটির মতো সঙ্গীত। সর্বমোচ ১৫ টি গান রয়েছে এই তালিকায়। অন্যদিকে বিজেপির গানের তালিকায় প্রথমেই রয়েছে করোনাতে মৃত্যুচুরি। সেই তালিকায় সর্বমোট সাতটি গান রয়েছে।












Click it and Unblock the Notifications