Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদী সরকারের মানব পাচার বিরোধী বিল রুখতে আন্দোলনের পথে সোনাগাছি

মোদী সরকারের মানব পাচার বিরোধী বিল রুখতে আন্দোলনের পথে সোনাগাছি

মানুষ পাচার নিয়ে কড়া হচ্ছে কেন্দ্র৷ ট্রাফিকিং পারশনস (প্রিভেনশন, প্রোটেকশন, রিহ্যাবিলিটেশন) বিল ২০১৮ আনতে চলেছে মোদী সরকার৷ উচ্চকক্ষ তথা রাজ্যসভায় বিলটি উত্থাপিত হওয়ার অপেক্ষায় রয়েছে৷ কিন্তু, সারা দেশে এই আইন পাস হোক, এমনটা মোটেও চায় না সোনাগাছি। কলকাতায় যৌনকর্মীদের সংগঠন 'দুর্বার'-এর দাবি, মোদী সরকার আদতে তাঁদের রুজি রোজগার কেড়ে নিতে চাইছে। কোনরকম আলোচনার সুযোগ না দিয়েই এই বিল চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে৷

দুর্বারের অন্যতম শীর্ষ নেত্রী মহাশ্বেতা রায় কী বলছেন?

দুর্বারের অন্যতম শীর্ষ নেত্রী মহাশ্বেতা রায় কী বলছেন?

ওয়ানইন্ডিয়া বাংলাকে মহাশ্বেতা বলেন, 'দেখুন সরকারি নিয়ম হল কোনও আইন বিলে পরিনত হওয়ার আগে একমাস সময় দেওয়া আলোশনার জন্য। এখানে মাত্র ১৪ দিন দেওয়া হয়েছে৷ আমাদের কাছে খবর রয়েছে সোমবার রাজ্য সভায় পেশ করা হবে এই বিল৷ এখানে ২৫, ২৬, ৬ এর ২ এং ৭ নং ধারা নিয়ে সমস্যা রয়েছে। এই ধারাগুলোতে পাচারকারীদের মৃত্যুদন্ডের কথা যেমন বলা হয়েছে তেমনই পুলিশকে যথেচ্ছ ক্ষমতা দেওয়া হয়েছে৷ এই পুলিশি ক্ষমতার বিরোধী আমরা৷

স্বেচ্ছায় যারা এই পেশায় আসেন!

স্বেচ্ছায় যারা এই পেশায় আসেন!

মহাশ্বেতা রায় আরও বলেন, পাশাপাশি স্বেচ্ছায় যারা এই পেশায় আসেন তাঁদের ইচ্ছাকে অস্বীকার করে যৌনপল্লীগুলো বন্ধ করে দিতে চায় সরকার। আসলে মোদী সরকারের লক্ষ্য তো হিন্দুরাষ্ট্র, আর হিন্দুরাষ্ট্রে যৌনপল্লী থাকবে না! এত মেয়ে কাজ হারাবে৷ আমরা এর প্রতিবাদে বৃস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকেছি৷

কী রয়েছে নতুন বিলে?

কী রয়েছে নতুন বিলে?

নারী পাচার তথা মানব পাচার রুখতে বদ্ধপরিকর মোদী সরকার৷ তারা চায় গোটা দেশজুড়ে মানব পাচারের মতো অপরাধ বন্ধ হোক। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে পাচার হয়ে আসা সমস্ত নারীদের পুনর্বাসন দেওয়ার, তাঁদের সসম্মানে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার৷

তাহলে সমস্যা কোথায়?

তাহলে সমস্যা কোথায়?

মোদী সরকার সমস্ত পাচার হওয়া নারীকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার কথা বলেছে ঠিকই। তবে, তাতে কোথাও ইচ্ছুক-অনিচ্ছুক যৌনকর্মীদের কথা আলাদাভাবে উল্লেখ করেনি। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে হোক অথবা পাচার হয়ে, এই পেশার সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের পুনর্বাসন দেবে তারা।

ঠিক যে কারণে সিঁদুরে মেঘ দেখছে দুর্বার!

ঠিক যে কারণে সিঁদুরে মেঘ দেখছে দুর্বার!

মানবপাচার রোধের নাম করে যৌনকর্মীদের পেশাটাকেই তুলে দিতে চাইছে কেন্দ্র। সোনাগাছি সহ অন্য যৌনপল্লীগুলো তুলে দিতে চাইছে মোদী সরকার। বহুক্ষেত্রে দেখা গেছে পাচার হওয়া নাবালিকাকে ফেরত নেয়নি তারই বাড়ির লোক। কেন্দ্রের এই বিলে এই সমস্ত মেয়েদের কীভাবে পুনর্বাসন দেওয়া হবে, তাঁদের কোন বিকল্প পেশা বেছে নিতে বলা হবে৷ তা একেবারেই স্পষ্ট নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+