সম্পত্তি হাতাতে হাতিয়ার করোনা, বাবা-মায়ের নামে সংক্রমণের গুজব ছড়াল ছেলে

সম্পত্তি হাতাতে হাতিয়ার করোনা, বাবা-মায়ের নামে সংক্রমণের গুজব ছড়াল ছেলে

করোনা ভাইরাসকে হাতিয়ার করে সম্পত্তি হাতানোর চেষ্টা নিমতায়। বৃদ্ধ মা-বাবার করোনা হয়েছে বলে গুজব ছড়ায় ছেলে। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িেয় পড়ে খবরটি। উত্তর দমদম পুরসভা সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দফতরকে খবর দেয়। কিন্তু সেখানে গিয়ে খোঁজ খবর করতেই জানা যাত সেই বৃদ্ধ দম্পতির করোনা ভাইরাসের সংক্রমণের কোনও লক্ষণ নেই।

সম্পত্তি হাতাতে হাতিয়ার করোনা, বাবা-মায়ের নামে সংক্রমণের গুজব ছড়াল ছেলে

কিন্তু সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়। শেষে বৃদ্ধ দম্পতির অভিযোগে পুরো ঘটনা স্পষ্ট হয়। উত্তর দমদম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বৃদ্ধ দম্পতি জানান তাঁদের ছেলে সম্পত্তি হাতানোর জন্যই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে। তাঁদের সঙ্গে ছেলের সুসম্পর্ক নেই বলে কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েছিলেন বৃদ্ধ দম্পতি।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো বন্ধের উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রের তরফে গুজব রুখতে একাধিক কড়া পদক্ষেপ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গুজব ছড়ালে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রে। করোনা নিয়ে গুজব ছড়ানোয় ইতিমধ্যেই রাজ্যে একজন গ্রেফতারও হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+