বহিরাগত সত্ত্বেও ছেলের জয় নিশ্চিত! কত ভোট পাবে, জানালেন বিজেপি নেতা অর্জুন সিং
ভাটপাড়ায় অবাধে ঢুকেছে বহিরাগত। এদিন এমনটাই অভিযোগ করলেন সেখানকার ৪ বারের বিধায়ক অর্জুন সিং।
ভাটপাড়ায় অবাধে ঢুকেছে বহিরাগত। এদিন এমনটাই অভিযোগ করলেন সেখানকার ৪ বারের বিধায়ক অর্জুন সিং। তাঁর মতে এবারের মতো এত বহিরাগত কখনও এখানে আসেনি। তবুও তাঁর দাবি, ভাটপাড়ার এবারের বিজেপি প্রার্থী তথা নিজের ছেলে পবন তার রেকর্ড ভেঙে জিতবে বলেও আশাপ্রকাশ করেছেন অর্জুন সিং।

এদিন বাবা ছেলে অর্জুন সিং এবং পবন সিং সকালেই ভোট দেন ভাটপাড়ার সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ের ১৪৪ বুথে। একইসঙ্গে গিয়ে তাঁরা লাইনে দাঁড়ান। বুথের প্রথম ভোটটি দেন অর্জুন সিং। দ্বিতীয় ভোটটি দেন ভাটপাড়ার এবারের প্রার্থী পবন সিং।
এবার ভাটপাড়ায় নিজের অভিজ্ঞতা যে একটু অন্যরকম তাও জানিয়েছেন অর্জুন সিং। কেননা এই প্রথম ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছেন তিনি। সেখানেই তিনি জানান, ভোটে নজরদারি চালাতে তাঁকে বের হতে হবে।












Click it and Unblock the Notifications