মায়ের ‘প্রেমিক’ গভীর রাতে বাড়িতে! ‘অবৈধ প্রেমে’র শাস্তি নিজের হাতে দিলেন ছেলে

মায়ের অবৈধ সম্পর্ক ফাঁস হতেই অগ্নিশর্মা হয়ে উঠলেন ছেলে। নিজের হাতেই দিলেন শাস্তি। মায়ের প্রেমিককে নৃশংসভাবে খুন করলেন ছেলে।

মায়ের অবৈধ সম্পর্ক ফাঁস হতেই অগ্নিশর্মা হয়ে উঠল ছেলে। নিজের হাতেই দিল শাস্তি। মায়ের প্রেমিককে নৃশংসভাবে খুন করল সে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল শিলিগুড়ির খড়িবাড়িতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীনবন্ধু বর্মন। এই ঘটনায় খড়িবাড়ি থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত যুবককে।

মায়ের ‘অবৈধ প্রেমে’র শাস্তি নিজের হাতে দিলেন ছেলে

শুক্রবার গভীর রাতে দীনবন্ধু মদ্যপ অবস্থায় মনিকার বাড়িতে যায়। তার খানিক পরেই দুজনের মধ্যে শুরু হয় বচসা। তখন মনিকা টুডুকে কুঠার দিয়ে কাটতে যায় দীনবন্ধু। সেইসময় এসে পড়ে মনিকাদেবীর ছেলে শুকলাল। দীনবন্ধু ও মনিকার কথা কাটাকাটি শুনে তার কাছে প্রকাশ হয়ে যায় মায়ের অবৈধ সম্পর্কের কথা।

দীনবন্ধু মনিকাদেবীকে মারতে উদ্যত হতেই তার হাতে কুঠার কেড়ে এলোপাথাড়ি কোপাতে থাকে শুকলাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীনবন্ধুর। এই হত্যাকাণ্ডের পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে অভিযুক্ত শুকলাল টুডুকে।

পুলিশ তদন্ত নেমে জানতে পেরেছে, দীনবন্ধুর সঙ্গে মনিকার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি উভয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তা নিয়েই কথা কাটাকাটি শুরু হয়। প্রতিহিংসা পরায়ন হয়েই দীনবন্ধু গভীর রাতে মনিকাদেবীর বাড়িতে ঢুকেছিল। পুলিশ খতিয়ে দেখছে হামলার উদ্দেশ্যে দীনবন্ধুর এসেছিল কি না। দীনবন্ধু হামলা করতে এসে নিজেই খুন হয়ে গেল। ধৃত যুবক খুনের ঘটনা স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+