বৃদ্ধ বাবাকে পুড়িয়ে হত্যার অভিযোগ ছেলে-বউমার বিরুদ্ধে
সম্পত্তির লোভে ৮০ বছরের বৃদ্ধ বাবার গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করল ছেলে। পূর্ব মেদিনীপুরের মহিষাগলের ঘটনা। গ্রেফতার করা হয়েছে ছেলে ও বউমাকে।
সম্পত্তির লোভে ৮০ বছরের বৃদ্ধ বাবার গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করল ছেলে। পূর্ব মেদিনীপুরের মহিষাগলের ঘটনা। গ্রেফতার করা হয়েছে ছেলে ও বউমাকে।

৮০ বছরের বৃদ্ধ হরিপদ মল্লিকের সঙ্গে সম্পত্তি নিয়ে প্রায়ই বিবাদ লেগে থাকত ছেলে-বউমার। শনিবার সেটা চরমে ওঠে। অভিযোগ হরিপদ মল্লিকের ছেলে বাবার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভায়।
তাঁরাই পুলিসকে খবর দেন। পুলিস দিয়ে দেহ উদ্ধার করে হরিপদবাবুর ছেলে ও বউমাকে গ্রেফতার করে। রবিবার তাঁদের হলদিয়া আদালতে পেশ করা হয়।

Click it and Unblock the Notifications