আরামবাগে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে
চঁচুড়া, ২৮ ডিসেম্বর: বচসার সময় বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। পরে বিপদ বুঝে চম্পটও দিল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, পেশায় কৃষক রবীন্দ্রনাথ বাগ (৪৮)-এর সঙ্গে তাঁর ছেলে দুলালে গোলমাল চলছিল জমি নিয়ে। শনিবার তা চরমে ওঠে। রাতে খেতে বসার আগে হঠাৎ বাবা-ছেলের তরজা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি, তার পর হাতাহাতি। হঠাৎ ছেলে একটি বঁটি নিয়ে বাবাকে আঘাত করে। রবীন্দ্রনাথবাবু পড়ে যান। ওই অবস্থাতেই তাঁর ওপর পরপর কোপ বসায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

রবীন্দ্রনাথবাবুর স্ত্রী চিৎকার শুরু করলে ছেলে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। পরে থানায় গিয়ে মা লিখিত অভিযোগ দায়ের করেন ছেলের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications