বাবার মৃত্যুর ৩ বছর পর একইদিনে ছেলের মৃত্যু দিঘায়! জেনে নিন বিস্তারিত
বুধবার সকালে ওল্ড দিঘার বিশ্ববাংলা ঘাটের কাছে উদ্ধার হল মৃত এক পর্যটকের দেহ। মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। মৃতের নাম আজাহার আলি (২৪)। তাঁর বাড়ি কড়েয়া থানার পি-১৪ রোডে।
বুধবার সকালে ওল্ড দিঘার বিশ্ববাংলা ঘাটের কাছে উদ্ধার হল মৃত এক পর্যটকের দেহ। মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। মৃতের নাম আজাহার আলি (২৪)। তাঁর বাড়ি কড়েয়া থানার পি-১৪ রোডে।

জানা গিয়েছে, মঙ্গলবার বন্ধুদের সঙ্গে তিনি দিঘায় গিয়েছিলেন। এরপর স্নান করতে নেমে ভোর সাড়ে ৪টে নাগাদ ওল্ড দিঘার ২নং ঘাট থেকে নিখোঁজ হয়ে যান।
খবর পেয়ে দিঘা থানার পুলিশ সমুদ্রের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। বুধবারও একই ভাবে তল্লাশি অভিযানে নামেন দিঘা থানার ওসি বাসুকিনাথ বন্দ্যোপাধ্যায়। পরে ২নং ঘাটেই বুধবার সকাল ১১টা নাগাদ দেহটি উদ্ধায় হয়।
এদিন থানায় গিয়ে বন্ধুরা মৃতদেহটিকে শনাক্ত করেন। তাঁরা জানিয়েছেন, কাকতালীয় ভাবে প্রায় বছর তিনেক আগে ১৯ জুন আজাহারের বাবার মৃত্যু হয়েছিল। আর সেই একই দিনে প্রাণ হারাল ছেলেটিও।

Click it and Unblock the Notifications