ছেলে বাড়ি ফিরে দেখল বাবার হাড়গোড় মেঝেতে পড়ে! ভয়ানক এই কাহিনী শুনলে চমকে উঠবেন
কয়েক মাস পর বাড়ি ফিরে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন বাড়ির ছেলে। ঘটনাস্থলে পলাশিপাড়া সাহেবনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা।
কয়েক মাস পর বাড়ি ফিরে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন বাড়ির ছেলে। ঘটনাস্থলে পলাশিপাড়া সাহেবনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা। বাড়িতে বাবা না থাকলেও মেঝেতে পড়ে রয়েছে হাড়গোড়। পুলিশ হাড়গোড় সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। বৃদ্ধের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক প্রৌঢ় প্রিয়ব্রত মণ্ডল। দুই ছেলের বড়জন শুভঙ্কর থাকেন পুনেয় আর চোট দীপঙ্কর থাকতেন এলাকাতেই। একটি চায়ের দোকান রয়েছে তাঁর। হাঁটাচলা করতে না পারায় বাড়িতেই থাকতেন প্রিয়ব্রত। স্ত্রী বিয়োগ হয়েছিল আগেই। ছোট ছেলে মামার বাড়িতে থেকে বাবাকে মাঝে মধ্যে খাবার দিয়ে যেতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কিন্তু বাবা প্রিয়ব্রত ছোট ছেলেকে পছন্দ করতেন না। ফলে ছেলে বাবায় টানাপোড়েন চলছিল। স্থানীয় সূত্রে খবর, বাবার খোঁজখবর রাখাও বন্ধ করেছিলেন দীপঙ্কর।
রবিবার পুনে থেকে বাড়িতে ফিরে বাড়ির দরজায় ধাক্কা দেন। সূত্রের খবর অনুযায়ী, দরজা ছিল ভিতর থেকে বন্ধ। কোনও সাড়া না পাওয়ার চিৎকারে প্রতিবেশীরা জমা হয়ে যান। অল্প-বিল্তর দুর্গন্ধ আসছিল। খবর দেওয়ার পর পলাশিপাড়া থানা থেকে পুলিশকর্মীদের পাঠানো হয়। দরজা ভাঙলে দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে হাড়গোড়। পুলিশ সূত্রে খবর সব মিলিয়ে ৪৭ টি হাড় উদ্ধার করা হয়েছে। যা পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য।
বড় ছেলে শুভঙ্কর মণ্ডলের দাবি, হাড়গুলি তার বাবা প্রিয়ব্রতর। খাবার না পেয়ে অপুষ্টিতেই মারা গিয়েছেন তিনি। ঘটনাটি খুনের না, অপুষ্টিতে মৃত্যু, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications