রাগ চড়ে গিয়েছিল মাথায়, কুড়ুল দিয়ে কুপিয়ে মাকে খুন করল ছেলে! নৃশংসকাণ্ড

নৃশংস। ছেলের হাতে নির্মমভাবে খুন হলেন মা। নিছকই পারিবারিক অশান্তির জেরে ঘটে গেল রক্তারক্তি-কাণ্ড। বুধবার ভোররাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে।

নৃশংস। ছেলের হাতে নির্মমভাবে খুন হলেন মা। নিছকই পারিবারিক অশান্তির জেরে ঘটে গেল রক্তারক্তি-কাণ্ড। বুধবার ভোররাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম হীরা মুনি মুর্মু। বছর ৫৫-র ওই মহিলাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়।

রাগ চড়ে গিয়েছিল মাথায়, কুড়ুল দিয়ে কুপিয়ে মাকে খুন করল ছেলে! নৃশংসকাণ্ড

বেশ কিছুদিন ধরেই সংসারে অশান্তি লেগেছিল। রাতবিরেতে মা-ছেলেতে বিবাদ শুরু হয়ে যেতে। তেমনই বুধবার ভোরে শুরু হয় অশান্তি। মঙ্গলবার রাত থেকেই চলছিল অশান্তি। তার জেরেই বুধবার ভোর থেকে বিবাদের সূত্রপাত। তখনই রাগের মাথায় মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে ছেলে।

এতবড় ঘটনার পরও নির্লিপ্ত তরুণ। মাকে কুপিয়ে খুন করে অভিযুক্ত ছেলে গোরাচাঁদ মুর্মু ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসেছিল। সকালে গ্রামবাসীরা দরজা ভেঙে গোরাচ্ঁদকে বের করে। মায়ের দেহ পড়ে রয়েছে, রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে মৃতদেহ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মায়ের দেহ। ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। পুলিশ তাঁকে গ্রেফতার করে। এদিনই তাকে আদালেত পেশ করা হয়। মেদিনীপুরে হাসপাতালে ময়নাতদন্তের পর মায়ের দেহ সৎকারের ব্যবস্থা করা হয়। পুলিশ খতিয়ে দেখছে এই খুনের পিছনে কী কারণ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+