Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অধীরে অসন্তোষ! বিদ্রোহী সোমেন পুত্র, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা

অধীরে অসন্তোষ! বিদ্রোহী সোমেন পুত্র, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা

প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর থেকেই অধীরকে নিয়ে অসন্তোষ ছিল সোমন অনুগামীদের মধ্যে। সেই ক্ষোভ একেবারে প্রকাশ্যে এনে ফেললেন সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েেছন রোহন। এদিকে আজই রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পদত্যাগ পত্র পাঠিয়ে অধীরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোহন মিত্র।

বিদ্রোহী সোমেন পুত্র

বিদ্রোহী সোমেন পুত্র

সোমেন মিত্রের মৃত্যুর পর থেকে অধীর চৌধুরীর ক্ষমতা বাড়তে শুরু করে প্রদেশ কংগ্রেসে। তারপরেই অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়। একুশের ভোটে অধীরের নেতৃত্বে কংগ্রেস প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বাংলা থেকে। কংগ্রেসের এই পরিস্থিতির জন্য অধীরের অদূরদর্শীতাকেই দায়ী করেছেন সোমেন পন্থীরা। একুশের ভোটের সময় থেকেই অধীরের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন সোমেন পুত্র রোহন।

পদত্যাগ রোহন মিত্রের

পদত্যাগ রোহন মিত্রের

আজই প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন রোহন মিত্র। পদত্যাগ পত্র জমা দিয়ে রীতিমতো অধীরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোহন। তিনি অভিযোগ করেছেন অধীর চৌধুরী যোগ্য নেতা হলেও তিনি যাঁদের সঙ্গে নিয়ে চলছেন তাঁদের কোনও যোগ্যতা নেই। সেকারণেই ক্রমশ অস্তিত্ব হারিয়ে যাচ্ছে কংগ্রেস।

বৈঠক ডেকেছেন অধীর

বৈঠক ডেকেছেন অধীর

আজই প্রদেশ কংগ্রেসের েনতাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার আগেই সৌমেন পুত্রের এই পদক্ষেপ শোরগোল ফেলে দিয়েছে রাজনৈিতক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটে শিখা মিত্রকে প্রার্থী করার কথা ঘোষণা করেছিল বিজেপি। তাতে প্রবল আপত্তি জানিয়েছিলেন শিখা মিত্র।

অধীরের নেতৃত্বে অসন্তোষ

অধীরের নেতৃত্বে অসন্তোষ

অধীরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং অধীরের নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে তাহলে কী অধীর সরানো হতে পারে প্রদেশ সভাপতির পদ থেকে। আবার জল্পনা শুরু হয়েছিল হাইকমান্ড লোকসভার নেতা থেকে সরানো হতে পারে অধীর চৌধুরীকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+