অধীরের শিবির ছেড়ে সোমেন-পুত্র কি তৃণমূলমুখী, মমতা-বন্দনায় জোর জল্পনা রাজ্যে
অধীর চৌধুরী প্রদেশ সভাপতি হওয়ার পর দক্ষিণবঙ্গ কংগ্রেসের একমাত্র সংখ্যালঘু মুখ তথা বিধায়ক আবদুর রহিম তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এখন জল্পনা শুরু হয়েছে সোমেন পুত্র রোহন মিত্রকে নিয়েও।
অধীর চৌধুরী প্রদেশ সভাপতি হওয়ার পর দক্ষিণবঙ্গ কংগ্রেসের একমাত্র সংখ্যালঘু মুখ তথা বিধায়ক আবদুর রহিম তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এখন জল্পনা শুরু হয়েছে সোমেন পুত্র রোহন মিত্রকে নিয়েও। তিনিও কংগ্রেস শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন বলে চর্চা শুরু হয়ে যায়।

কেন বেইমানির পথে হাঁটছেন, টুইট সোমেন-পুত্রর
সম্প্রতি রহিমকে কংগ্রেস ছাড়া নিয়ে অধীর চৌধুরীর সমালোচনা করেন সোমেন-পুত্র। শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকেননি সোমেন-পুত্র রোহন। তিনি বেচারাম মান্নাকে নিয়েও টুইট করেন তিনি। লেখেন- যাঁদের কোনও রাজনৈতিক পরিচয়ই ছিল না, তাঁদের আস্তাকুঁড়় থেকে তুলে এনে সোমেন মিত্র বা মমতা বন্দ্যোপাধ্যায়রা সিংহাসনে বসিয়েছিলেন। তাঁরাই আজ অন্য গন্ধ পেয়ে বেইমানির পথে হাঁটছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে ছোট করার চেষ্টা করেননি
এদিন রোহন জানান, আমার বাবা সোমে্ন মিত্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই ছিল ঠিকই, কিন্তু বাবা কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে ছোট করার চেষ্টা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূলস্তর থেকে উঠে এসেছেন, বাবা সেটাকে সবসময় সম্মানের চোখে দেখতেন। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজও সমান শ্রদ্ধাশীল
রোহন বলেন, বাবাও তৃণমূল স্তর থেকে উঠে এসেছিলেন। আমি নিজে যুব কংগ্রেস থেকে উঠে এসেছি। যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবমতো বন্দ্যোপাধ্যায় সংগঠনকে কোথায় নিয়ে গিয়েছিলেন, তা আমি জানি। যুব কংগ্রেসের সভানেত্রী ও বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় য়ে সমস্ত মাইলফলক স্পর্শ করেছেন, তাতে আমি তাঁর প্রতি আজও শ্রদ্ধাশীল।

মমতার বন্দনা, অন্যদিকে অধীর চৌধুরীর সমালোচনা
রোহন মিত্রের এই মমতা-ভজনার পর স্বাভাবিকভাবেই তাঁর তৃণমূল যাত্রা নিয়ে জল্পনা শুরু হয়। একদিকে মমতার বন্দনা, অন্যদিকে অধীর চৌধুরীর সমালোচনা রোহনের মুখে শোনা যায়। যদিও রোহন নিজেই স্পষ্ট করে দেন, এমন কোনও সম্ভাবনা নেই। তিনি প্রদেশ কংগ্রেস নতুন দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব পালন করাই এখন তাঁর আশু কর্তব্য।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications