সোমেন মিত্রের জীবনাবসান: মমতা থেকে মুকুলরা জানালেন শ্রদ্ধার্ঘ , টুইটে স্মৃতিচারণা
পার্টিতে তিনি অনেকেরই প্রিয় 'ছোড়দা' ছিলেন। শোনা যায়, তাঁর ডাক নাম ছিল 'খোকন', আর তাঁর পিসতুতো দাদার নাম একই ছিল। দুই খোকন একই বাড়িতে থাকলে,ডাকের সমস্যা হত, সেই থেকে সোমেন মিত্রের নাম 'ছোড়দা'। আর পার্টির অন্দরেও এই ডাকে পরিচিতি পেতে শুরু করেন তিনি। সেই থেকেই বাংলার রাজনীতিতে তিনি ছোড়দা নামে পরিচিত। এহেন সোমেন মিত্রের জীবনা বসানে এককালের সহযোদ্ধারাও শোকে মুহ্যমান। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুকুল রায়রা সোমেন মিত্রের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে টুইট করেন।

মমতা কী লিখেছেন?
'কংগ্রেসের সভাপতি তথা সাংসদ সোমেন মিত্রর জীবনা বসানের খবরে আমি শোকাহত। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।' এই ভাষাতেই এদিন টুইট বার্তার শোক প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুকুল রায়
এককালে কংগ্রেসী রাজনীতিতে সোমেন মিত্রের সঙ্গে বহু সময়ের সাক্ষী মুকুল রায়। মুকুল রায় এদি এই শোকবার্তা শুনেও একটি টুইট করেন, সেখানে তিনি লেখেন, ' সোমেন মিত্রের মৃত্যু সংবাদ শুনে আমি গভীরভাবে মর্মাহত। বাম বিরোধী লড়াইয়ের একটি নামী ব্যক্তিত্ব ছিলেন তিনি। সোমেন দাকে মিস করব। তাঁর স্মৃতি থেকে যাবে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। '

রাজ্যপালের শোকবার্তা
এদিকে, পশ্চিমবঙ্গের রাজ্যপালের তরফেও উঠে আসে শোকবার্তা । রাজ্যপাল এদিন জানান, বাংলা চিরকালই সোমেন মিত্রের অসামান্য অবদানকে মনে রাখবে। তাঁর আত্মার শান্তিও কামনা করেন রাজ্যপাল।

দিলীপ ঘোষ
বাংলার চিরাচরিত উচ্চ ঘরানার রাজনীতি ধরে রেখেছিলেন সোমেন মিত্র। এমন ভাষাতেই এদিন সোমেন মিত্রের স্মৃতিচারণা করেন বিজেপির দলীয় প্রধান দিলীপ ঘোষ। সোমেন মিত্রর পরিবারের প্রতি তিনি এদিন শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications