ভয় পাচ্ছেন মমতা, কারণ জানিয়ে আত্মসমর্পণের অভিযোগের পাল্টা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি
ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এমনটাই দাবি করলেন। তাঁর মতে, রাজ্যে কংগ্রেস ও বামেদের মধ্যে যে জোট হতে যাচ্ছে, তাকেই ভয় পাচ্ছন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এমনটাই দাবি করলেন। তাঁর মতে, রাজ্যে কংগ্রেস ও বামেদের মধ্যে যে জোট হতে যাচ্ছে, তাকেই ভয় পাচ্ছন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাম-কং-এর নতি স্বীকার বিজেপির কাছে, বলেছিলেন মমতা
একদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে রাজনৈতিক দূষণ ছড়ানোর অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, সিপিএম এবং কংগ্রেস রাজনৈতিকভাবে বিজেপি কাছে আত্মসমর্পণ করেছে।

বাম-কং জোটকে ভয় মমতার, বললেন সোমেন
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, মুখ্যমন্ত্রী কংগ্রেস ও সিপিএম-এর মধ্যেকার জোটকে ভয় পাচ্ছেন।

তৃণমূল স্তর পর্যন্ত জোটের পক্ষে তারা, বললেন সোমেন
সোমেন মিত্র জানিয়েছেন, সামনের পুর নির্বাচনে তৃণমূল স্তর পর্যন্ত বামেদের সঙ্গে জোটের পক্ষে তারা। শুধু নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই নয়, সাধারণ মানুষের দাবিতেই তারা এই জোট করছেন বলে জানিয়েছেন তিনি।

'সারা দেশেই লড়াই কংগ্রেসের'
সোমেন মিত্র জানিয়েছেন, সারা দেশেই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস। বিজেপির ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই করছেন তারা। সেই লড়াইকে দুর্বল করতে চাইছেন মমতা। অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications