Indian Railway: শিয়ালদহে বন্ধ থাকবে একাধিক প্ল্যাটফর্ম, দমদম এবং কলকাতা স্টেশন থেকে ছুটবে বহু ট্রেন
Indian Railway: শিয়ালদহের নিত্যযাত্রীদের জন্য খারাপ খবর। ১ থেকে ৫ নম্বর অর্থাৎ শিয়ালদহ স্টেশনের গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মগুলি বন্ধ থাকবে। ৬ জুন অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত থেকে ৯ জুন বেলা ২ টো সম্পূর্ন বন্ধ থাকবে।
এমনটাই রেলের (Indian Railway) তরফে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে। এর ফলে একাধিক ট্রেন রুট ছোট করা হয়েছে। এর ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হবে নিত্যযাত্রীদের।

Indian Railway: বন্ধ থাকবে রাত ১২ টা থেকে
হাতে আর কয়েকটা মাস! জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদহ স্টেশনের (Sealdah Division Local Train) প্রতিটি প্ল্যাটফর্মে ১২ কামরার লোকাল ট্রেন (Indian Railway) যাতায়াত করবে। আর তা কার্যকর হলে অফিস টাইমে অতিরিক্ত ৩৩ শতাংশ যাত্রী বহন করতে পারবে পূর্ব রেল।
প্রায় ৩০০ লোকাল ৯ কামরার ট্রেন থেকে ১২ কামরার ট্রেনে বদলে দেওয়া হবে। প্রতি লোকাল ট্রেনে তখন অতিরিক্ত ১০০০ যাত্রী বহন করবে রেল। সেই কাজ সম্পূর্ন করার জন্য ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বৃহস্পতিবার রাত ১২ টা থেকে সম্পূর্ন ভাবে বন্ধ রাখা হবে।
Indian Railway: সময়সূচি বদল
এর জেরে শিয়ালদহের মেইন এবং নর্থ শাখাতে ট্রেনের সময়সূচি কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে ট্রেনের (Indian Railway) সংখ্যা সামান্য কমলেও যেকটি ট্রেন চলবে সব ১২ কামরা ট্রেন চলবে। যাত্রীদের অসুবিধা কমাতে। ৪ টি দূরপাল্লার ট্রেন এই কদিন শিয়ালদা স্টেশনের বদলে একই সময়ে কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে। যেমন -
- শিয়ালদহ - আজমের এক্সপ্রেস
- হাটেবাজারে এক্সপ্রেস
- শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস
- শিয়ালদহ আসানসোল এক্সপ্রেস
Indian Railway: দমদম স্টেশন দিয়ে যাতায়াত করবে
এছাড়াও বেশ কিছু ট্রেন দমদম স্টেশন দিয়ে যাতায়াত করবে। রাজ্যকে দমদম থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা দেওয়ার আর্জি রেলের। মেট্রোকেও একই আর্জি পূর্ব রেলের।
শিয়ালদহ স্টেশনের মোট প্ল্যাটফর্ম ২১ টি। এর মধ্যে বাকি ১৬ টি প্ল্যাটফর্ম দিয়ে যথাসম্ভব যাত্রী পরিষেবা স্বাভাবিক রেখে রেল (Indian Railway) এই কাজ করবে বলে জানান শিয়ালদহ শাখার ডি আর এম দীপক নিগম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications