দুর্নীতির সঙ্গে আপোস করিনি, পুলিশকে আর কী বললেন অনুব্রত

দুর্নীতির সঙ্গে আপোস করিনি। কোনওদিন করব না। কারও কাছ থেকে জোর করে টাকা তোলা যাবে না। দলের কেউ তোলাবাজিতে যুক্ত থাকলে গ্রেফতার করা হোক। মুরারইতে দলীয় সভায় এমনটাই বললেন তৃণমূল জেলা সভাপতি।

দুর্নীতির সঙ্গে আপোস করিনি। কোনওদিন করব না। কারও কাছ থেকে জোর করে টাকা তোলা যাবে না। দলের কেউ তোলাবাজিতে যুক্ত থাকলে গ্রেফতার করা হোক। বীরভূমের মুরারইতে দলীয় সভায় এমনটাই বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

দুর্নীতির সঙ্গে আপোস করিনি, পুলিশকে আর কী বললেন অনুব্রত

মুরারইয়ের জাজিগ্রামে তোলাবাজিতে দলের যুক্ত থাকার কথা তাঁর কানে গিয়েছে। এই ঘটনায় যুক্ত থাকাদের কাউকেই রেয়াত করা হবে না। স্থানীয় সভা থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। তাঁর দাবি দল তোলাবাজিকে প্রশ্রয় দেয় না। বিধায়ক কিংবা, ব্লক সভাপতির লোক হলে তাঁকেও জেলে ঢোকানো হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনুব্রত।

নাম ভাঙিয়ে দলের লোক তোলাবাদি করছে বলে বলে অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডল। আইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোলাবাজির সঙ্গে যাঁরা যুক্ত, তাদের সাত দিনের মধ্যে গ্রেফতার করুন। তারপর তিনি বুঝে নেবেন।

জেলায় দলের সহ-সভাপতি রানা সিংহকে অনুব্রত নির্দেশ দেন, প্রশাসনের সঙ্গে কথা বলে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

এদিকে, মুরারইয়ের সভায় অনুব্রত মণ্ডলের এই আহ্বানের পর জেলার বিরোধী নেতারদের প্রশ্ন, প্রশাসনকে আদৌ কি নির্দেশ দিতে পারেন অনুব্রত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+