ঘাটালে কি এবার দেবের বিরুদ্ধে 'মুখ্যমন্ত্রীর মেয়ে'! ডাক্তারবাবর মুখে 'আলু-পটল'-এর কথা
'বাজারে শোনা যাচ্ছে কোনোও আলু-পটোল আসতে পারে। মোকাবিলা করে তার উত্তর দিতে হবে।'
'বাজারে শোনা যাচ্ছে কোনোও আলু-পটোল আসতে পারে। মোকাবিলা করে তার উত্তর দিতে হবে।' তৃণমূল প্রার্থী দেব-কে পাশে নিয়ে, ঘাটাল কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী ভারতী ঘোষকে ঠিক এই ভাষাতেই কার্যত উড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক মানস ভুইঞা। এদিন তাঁকে সঙ্গে নিয়ে দেব ঘাটালে প্রথম কর্মীসভা করেন।

বিজেপি এখনও প্রার্থী তালিকা না জানালেও, বিজেপি প্রার্থী হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের নাম শোনা যাচ্ছে। এক সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'মা' বলা ভারতী সম্প্রতি মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন। তারপর থেকেই তিনিই ঘাটাল কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারেন এরকম হাওয়া রয়েছে।
এদিন এই নিয়ে প্রশ্ন করা হলে মানস ভূইঞা বলেন, ওই 'আলু-পটোল' মন্তব্য করেন। তিনি আরও বলেন আসন্ন লোকসভা নির্বাচন শুধু একটি দলকে হারানোর নির্বাচন নয়। মাতায় রাখতে হবে এটি সংবিধান ও দেশ রক্ষার লড়াই।
গত লোকসভা নির্বাচনে ঘাটাল আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে আড়াই লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন দীপক অধিকারী তথা চিত্র তারকা দেব। দল চাইছে এবার জয়ের ব্যবধান হোক অন্তত সাড়ে তিন লক্ষ। চাহিদা পূরণ হবে বলেই মনে করছেন প্রার্থী। তাঁর বড় ভরসা গতবার তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকা 'ডাক্তারবাবু' মানস ভূইঞা।












Click it and Unblock the Notifications