Local Train Cancelled In Howrah Division: হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল, ঘুরপথে চলবে বেশ কিছু ট্রেন

Local Train Cancelled In Howrah Division: পুজো মিটতেই ফের ট্রেন বাতিলের খবর! হাওড়া ডিভিশনের একাধিক শাখায় রবিবার অর্থাৎ ২৯ অক্টোবর ট্রেন বাতিল থাকবে। এমনটাই রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শুক্রবার হঠাত করেই দক্ষিণশাখায় ওভারহেডের তার ছিঁড়ে যায়।

যার ফলে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে যায় একাধিক লোকাল ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকঘণ্টা কেটে যায়। আর সেই রেশ কাটতে না কাটতেই রবিবার ফের ট্রেন বাতিলের (Local Train Cancelled In Howrah Division) খবর।

Local Train Cancelled In Howrah Division

Local Train Cancelled In Howrah Division: শুরু হবে কাজ

রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্র্যাক এবং সিগন্যাল রক্ষণাবেক্ষন কাজ করা হবে। আর তা করা হবে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া এবং খানা-গুমানি শাখায়। আর সেই কারণে একাধিক ট্রেন বাতিল (Local Train Cancelled In Howrah Division) করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে। এমন পূর্ব রেলওয়ের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Local Train Cancelled In Howrah Division: বাতিলের তালিকা-

হাওড়া থেকে ট্রেন নম্বর ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩৬৩ বাতিল থাকছে। বর্ধমান থেকে ৩৬৮৪২, ৩৬৮৪৪ ট্রেনগুলি বাতিল থাকছে। ব্যান্ডেল থেকে বাতিল থাকছে ৩৭৭৪৯ নম্বর ট্রেনটি বাতিল থাকছে। ট্রেন নম্বর ৩৭৭৪৮, ০৩০৯৫ কাটোয়া থেকে বাতিল থাকবে।

পাশাপাশি আজিমগঞ্জ এবং আরামবাগ থেকেও বেশ কয়েকটি ট্রেনকে বাতিল (Local Train Cancelled In Howrah Division) করা হয়েছে। আজিমগঞ্জ থেকে বাতিল থাকছে ০৩০৯৬ ট্রেনটি, আরামবাগ থেকে বাতিল থাকছে ৩৭৩৬৪ ট্রেনটি।

Local Train Cancelled In Howrah Division: ট্রেনের সময় বদল

অন্যদিকে বেশ কয়েকটির ট্রেনের সময় ব্যাপক বদল করা হয়েছে। বিশেষ করে হাওড়া এবং রামপুরহাট থেকে ছাড়ে কয়েকটি ট্রেনের সময় রদবদল করা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে-

Local Train Cancelled In Howrah Division: ট্রেনের যাত্রাপথ বদল

পাশাপশি আরও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। এমনটাই জানা যাচ্ছে। পূর্ব রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ১৩০৩৫ হাওড়া - জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ০৩১১২ গোড্ডা - শিয়ালদহ মেমু স্পেশাল, এবং হাওড়া - আরামবাগ লোকালের যাত্রাপথ বদল করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে।

তবে হঠাত করে একগুচ্ছ ট্রেন বাতিলের খবরে সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। যদিও এজন্যে রেলের তরফে আগেই ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+