'বাঙালির ভ্যালেন্টাইন্স ডে'-র দিন কোন কোন মিম, পোস্ট নেট দুনিয়া কাঁপাচ্ছে! দেখে নিন
সরস্বতী পুজো মানেই বাঙালির প্রেমের দিন! অলিখিত এই সত্য বাঙালি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে প্রায়! এমন দিনে পাড়ার চেনা ছেলেটা হলুদ পাঞ্জাবীতে যেন একটু বেশি হ্যান্ডসাম হয়ে যায়।
সরস্বতী পুজো মানেই বাঙালির প্রেমের দিন! অলিখিত এই সত্য বাঙালি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে প্রায়! এমন দিনে পাড়ার চেনা ছেলেটা হলুদ পাঞ্জাবীতে যেন একটু বেশি হ্যান্ডসাম হয়ে যায়। টিউশনের চেনা গম্ভীর মেয়েটি এদিন শাড়ি পরে যেন অপরূপা হয়ে ওঠে বিশেষ কারোর নজরে। আজ বাংলার চারিদিকে এমনই বেশ কিছু 'নজর' মনের মানুষটির চারপাশে ঘোরাঘুরি করছে। আর সোশ্যাল মিডিয়াতেও সেই প্রেম-বন্দনাকে নজরে রেখে উঠে আসছে একাধিক পোস্ট।
সিঙ্গল বনাম মিঙ্গল!
এদিন যাঁরা সম্পর্কে রয়েছেন আর যাঁরা 'সিঙ্গল' তাঁদের নিয়েও একাধিক মিম উঠে এসেছে।তারই মধ্যে অন্যতম 'কলকাতা বাজ' এর এই পোস্ট।
একটি চেনা ছবি!
ভ্য়ালেন্টাইন্স ডে-র আগে সরস্বতী পুজোর মেজাজ ধরা পড়ে যায় বেশ কিছু চেনা ছবিতে। 'বঙ্গিয়াপ্পা'-র এক বিশেষ মিম-এ এদিন ধরা পড়েছে পুজোর বাইরের কিছু চেনা মুহূর্ত।
গার্লস স্কুলে ভিড়!
'মেমরিয়া'-র এক পোস্ট-এ জনপ্রিয় একটি বিজ্ঞাপনের প্রেক্ষাপটকে সামনে রেখে একটি মিম পোস্ট হয়েছে। যা ক্রমেই ভাইরা হচ্ছে।
পুজোর দিন পুরহিতদের হাল!
এদিন প্রেম বা বন্ধুত্ব জমজমাটের ছবি একদিকে, অন্যদিকে চলে পুরহিতমশাইকে মণ্ডপে হাজির করার কসরৎ! এই ছবি পাড়ার প্যান্ডেল খুবই চেনা। আর সেই ভাবনাকে নিয়ে এসেছে এই পোস্টটি। সৌজন্যে 'বং বাচাল'।












Click it and Unblock the Notifications