চলন্ত ট্রেন থেকে গলগল করে বেরোচ্ছিল ধোঁয়া, মালদহ স্টেশনে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

চলন্ত ট্রেন থেকে গলগল করে বেরোচ্ছিল ধোঁয়া। তড়িঘড়ি মালদহ স্টেশনে দাঁড় করানো হয় ট্রেনটি। অল্পের জন্য বরাত জোড়ে রক্ষা পেয়েছেন যাত্রীরা। এসি কামরা থেকে বেরোচ্ছিল আগুন আর ধোঁয়া। তৎপরতার সঙ্গে মালদহ স্টেশনে আগুন নেভানো হয়।

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার পর থেকেই যেন একের পর অঘটন ঘটে চলেছে রেলে। বন্দে ভারত এক্সপ্রেসের মতো একাধিক ট্রেনে বিভিন্ন গদল ধরা পড়েছে। তারপরেও আবার একাধিক ট্রেনে পাথর ছোড়ার মতো ঘটনা ঘটেছে। এমনকী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এবার তিনসুকিয়া বেঙ্গালুর এক্সপ্রেসে ঘটল এই দুর্ঘটনা।

Train Fire

যদিও তৎপরতার সঙ্গে রেলের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। নইলে ভয়াবহ ঘটনা ঘটতে পারত। গোটা ট্রেনে আগুন লেগে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারত। শনিবার সন্ধে সাতটা নাগাদ ট্রেনটি যখন মালদহ স্টেশন পেরিয়ে গিয়েছে তখন এসি কামরায় ধোঁয়া দেখতে পান যাত্রীরা।

এসি বি-১ কোচ থেকে ধোঁয়া বেরোচ্ছিল। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে মালদহ স্টেশনে ফিরিয়ে নিয়ে আসা হয়। এবং সেখানে তখন জরুরি ভিত্তিতে আগুন নেভানো হয়। সুপার ফাস্ট ট্রেন হওয়া যেকোনও মুহুর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তারপরে রাত সাড়ে ৯টা নাগাদ মালদহ স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে চলে যায়।

ঘটনার পর রীতিমতো আতঙ্কে ছিলেন যাত্রীরা। যদিও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে তেমন কোনও দুর্ঘটনা ঘটেনি। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল। কয়েকদিন আগে মধ্য প্রদেশের গোয়ালিয়রেও এমনই ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেবারও তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+