ইঞ্জিন থেকে গলগল করে বের হচ্ছে ধোঁয়া! চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসে আতঙ্ক
শুক্রবার সকালে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার কাছে চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে।
শুক্রবার সকালে দার্জিলিং জেলার ফাঁসি দেওয়ার কাছে ডিব্রুগড়গামী চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে হঠাতই গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। এর ফলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। তবে হতাহতের কোনও খবর নেই। আগুন নেভাতে দমকলের সাহায্য নেওয়া হচ্ছে।

এদিন ডিব্রুগড় যাওয়ার পথে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া স্টেশনের কাছাকাছি আসতেই ট্রেনের যাত্রীরা পোড়া পোড়া গন্ধ পান। এরপরই ইঞ্জিন থেকে গল গল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কে যাত্রীদের মধ্যে সাময়িক হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।
West Bengal: Smoke detected from engine of Chandigarh-Dibrugarh Express train near Phansidewa in Darjeeling district, 4 fire tenders rushed to the spot, no casualties reported. pic.twitter.com/UICw8loweF
— ANI (@ANI) March 22, 2019
ঘটনাস্থলেই ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। দ্রুত উপস্থিত হন রেলপুলিশের কর্তাব্য়ক্তিরা। খবর দেওয়া হয় দমকলে। জানা গিয়েছে এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন কাজ করছে।












Click it and Unblock the Notifications