Smart Meter: আপাতত বাড়ি বাড়ি বসছে না স্মার্ট মিটার, ইনস্টলেশন বন্ধের বিজ্ঞপ্তি রাজ্য সরকারের
রাজ্যে স্মার্ট মিটার বসানো নিয়ে দীর্ঘ দিন ধরে চলা বিতর্ক এবং গ্রাহকদের তীব্র ক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হল রাজ্য বিদ্যুৎ দফতর। সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া আপাতত সাধারণ গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হচ্ছে। এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে সেই সমস্ত গ্রাহকদের মধ্যে, যারা স্মার্ট মিটার বসানোর পর থেকে অস্বাভাবিক বিল আসার অভিযোগ তুলছিলেন।
স্মার্ট মিটার স্থাপনের পর থেকেই বিভিন্ন জেলা থেকে বিদ্যুতের বিল কয়েকগুণ বেশি আসার অভিযোগ উঠে আসছিল। হুগলির ব্যান্ডেলের এক গ্রাহক তো অভিযোগ করেছিলেন, স্মার্ট মিটার বসানোর পর তাঁর এক মাসের বিল ১ হাজার টাকা থেকে বেড়ে ১২ হাজার টাকা হয়েছে। এই ধরনের একের পর এক অভিযোগ বিদ্যুৎ দফতরকে প্রশ্নের মুখে ফেলেছিল। বিরোধী রাজনৈতিক দলগুলিও এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে সরকারের সমালোচনা করছিল। বিভিন্ন স্থানে বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভও দেখানো হয়েছে।

প্রসঙ্গত, এই স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছিল কেন্দ্রের নির্দেশিকা মেনেই। বলা হয়েছিল, এই মিটারগুলি বিদ্যুৎ খরচ, ভোল্টেজ লেভেল ইত্যাদি রেকর্ড করে সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কন্ট্রোল রুমে পাঠাতে সক্ষম। এমনকী, এই মিটারগুলি প্রিপেইড পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ আগাম টাকা জমা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে হয়। রিচার্জ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো বিষয়গুলিও গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। অনেকে আবার ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছিলেন।
রাজ্য বিদ্যুৎ দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ ৬০ হাজার স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে। যার মধ্যে প্রায় ৬৫ শতাংশ গৃহস্থ বাড়িতে বসানো হয়েছিল। অবশিষ্ট ৩৫ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে। কিন্তু এই মিটারে অতিরিক্ত বিল আসার অভিযোগ এবং জনরোষ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে, বারাসাতের চাঁপাডালি মোড়ে স্মার্ট মিটার নিয়ে ওঠা অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছয়। এর পরেই মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দফতরকে দ্রুত এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেন বলে জানা গিয়েছে।
রাজ্যের এই সিদ্ধান্তে গ্রাহকদের মধ্যে আপাতত স্বস্তি এলেও, প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর বেঁধে দেওয়া স্বল্প সময়সীমার মধ্যে রাজ্য কীভাবে এই পরিস্থিতি সামাল দেবে। তবে আপাতত গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার না বসানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে স্বস্তির খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications