অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন শিল্পে বাংলাই এক নম্বর! কেন্দ্রের রিপোর্ট পোস্ট করে বড় ঘোষণা মমতার
Mamata Banerjee: গর্বের খবর বাংলার জন্য। দেশের তাবড় তাবড় রাজ্যগুলিকে পিছনে ফেলে আবারও শীর্ষস্থানে পৌঁছে গেল বাংলা। অসংগঠিত ক্ষেত্রের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন শিল্পে বাংলাই এক নম্বর। সোশ্যাল মিডিয়া এক্সে (আগে-টুইটার) এমনটাই জানিয়ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এক রিপোর্ট উল্লেখ করে এই তথ্য তুলে ধরেছেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বাঙালি হিসাবেও গর্বের।
এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এই প্রসঙ্গে জানিয়েছেন, 'ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস' একটি সমীক্ষা করে। যা কেন্দ্রীয় সরকারের অধিনস্ত একটি সংস্থা। মূলত দেশের বৃহত অসংগঠিত ক্ষেত্র আছে। আর সেখানে বিভিন্ন সংস্থার উপরে ওই সংস্থা একটি সমীক্ষা চালায়। আর তাতে দেখা যাচ্ছে বাংলা ছোট এবং মাঝারি উৎপাদন শিল্পে শীর্ষে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, এই প্রসঙ্গে প্রশাসনিক প্রধান সোশ্যাল সাইটে জানিয়েছেন, গোটা দেশে অসংগঠিত ক্ষেত্রের ছোট-মাঝারি উৎপাদন শিল্পে বাংলার অবদান সবথেকে বেশি বলে ওই সমীক্ষায় উঠে এসেছে। এই বিষয়ে সংস্থার তরফে দেওয়া একটি রিপোর্টও তুলে ধরেন। আর তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলছেন, এই সেক্টরে মোট যে উৎপাদন হয় সেই পণ্যের ১৬.০২ শতাংশ আসে বাংলা থেকে। যা দেশের মধ্যে সর্বোচ্চ।
মমতার বক্তব্য, সমীক্ষার রিপোর্ট বলছে, অসংগঠিত ক্ষেত্রের ছোট-মাঝারি উৎপাদন শিল্পেবাংলার অবদানই সবচেয়ে বেশি। মোট উৎপাদিত পণ্যের ১৬.০২ শতাংশ আসে বাংলা থেকে। যা দেশের মধ্যে সর্বোচ্চ। শুধু উদপাদন শিল্পেই নয়, অন্যান্য ক্ষেত্রেও বাংলা যে প্রথমে সে কথাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে শ্রমিকদের অবদান যে আছে তাও ওই সমীক্ষাতে উঠে এসেছে।
অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন শিল্পে শ্রমিকদের অংশগ্রহনেও বাংলা শীর্ষে। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় শ্রমিকদের অবদান অনেকটাই বেশি। শ্রমিকদের অংশগ্রহণের হার ১৩.৮১ শতাংশ, এমনটাই তথ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন।
বলে রাখা প্রয়োজন, সামনে মাসেই বিদেশ সফরে যাওয়ার কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাবেন লন্ডনে। আর সেই সময় সে দেশে একাধিক শিল্পপতিদের সঙ্গে বৈঠক করার কথা আছে মুখ্যমন্ত্রীর। তার আগে এই সাফল্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অসংগঠিত ক্ষেত্রের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন শিল্পে যে বাংলাই দেশকে পথ দেখাচ্ছে তা বিশ্বের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে পারবেন বলেও মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications