ফের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, বাড়ানো হল পুলিশি নিরাপত্তা
হঠাত করেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। শুধু তাই নয়, হাতে বিষের বোতল নিয়ে আত্মহত্যার হুমকি বিক্ষোভকারীদের। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, হঠাত করে এহেন ব
হঠাত করেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। শুধু তাই নয়, হাতে বিষের বোতল নিয়ে আত্মহত্যার হুমকি বিক্ষোভকারীদের। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, হঠাত করে এহেন বিক্ষোভে কার্যত দিশেহারা হয়ে পড়েন কর্তব্যরত পুলিশ কর্মীরাও।

যদিও মুহূর্তে বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়। প্রায় ২২ জনকে আটক করা হয় বলে জানা যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে একজন আহত হয়েছেন বলে খবর। তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যদিও ঘটনার পরেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ব্যাপক ভাবে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।
র্যালিং দিয়ে কর্ডন করে দেওয়া হয় রাস্তা। এমনকি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আটকে দেওয়া হয়। পাশাপাশি পুরানো অভিজ্ঞতা থেকে আদি গঙ্গার দিকেও নিরাপত্তা পুলিশের তরফে বাড়ানো হয়। এমনটাই জানা যায়।
বিক্ষোভকারীদের দাবি, শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা দিলেও প্রতিশ্রুতি মতো শিক্ষক পদের চাকরি হয়নি তাঁদের। শুধু তাই নয়, আন্দোলনকারীদের দাবি, বাংলায় খেলা দিবস উদযাপন করা হয় বড় করে। কিন্তু শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগ হয়না। চাকরিপ্রার্থীরা এদিন বলেন, দীর্ঘদিন আসন ফাঁকা রয়েছে।
কিন্তু কোন অজ্ঞাত কারনে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে না তা তাঁদের জানা নেই বলে দাবি বিক্ষোভকারীদের। যদিও এর আগে বহুবার চাকরি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আশ্বস্ত করেছিলেন বলে দাবি চাকরীপ্রার্থীদের আন্দোলনকারীদের। কিন্তু এরপরেও তাঁদের চাকরি দেওয়ার ব্যপারে কোনও পক্ষই কথা বলতে রাজি নয় বলে দাবি আন্দোলনকারীদের।
আর এভাবে চলতে থাকলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করা ছাড়া আর কোনও উপায় তাঁদের কাছে থাকবে না বলে দাবি বিক্ষোভকারীদের। ঘটনাকে কেন্দ্র করে কার্যত হুলস্থুল বেঁধে যায়। উল্লেখ্য, এর আগে বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষক-শিক্ষিকরা।
এমনকি আদি গঙ্গা পাড় হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। যদিও এখন সেই সঙ্গঠনের বহু কর্মীই তৃণমূলের সঙ্গে। তাঁদের দাবিও অনেকটাই মিটিয়ে দিয়েছে সরকার। তবে এদিন স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে।












Click it and Unblock the Notifications